ঢাকা থেকে কক্সবাজারে ট্রেন যাবে আগামী বছরের জুনে

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী বছরের জুনে ঢাকা থেকে ট্রেনে করে কক্সবাজারে যেতে পারবেন যাত্রীরা বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

আজ রোববার রেল ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুতে সিগন্যালিং ও টেলিযোগাযোগ ব্যবস্থার চুক্তিসই অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আপনারা জেনে আনন্দিত হবেন আগামী বছরের জুন থেকেই ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল চালু হবে।

এসময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবির এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৭ সালে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ নির্মাণের লক্ষ্যে ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে রেলওয়ের চুক্তি হয়। এর মধ্যে দুটি লটে দুটি চায়না ও দুটি দেশীয় ঠিকাদারী প্রতিষ্ঠান কার্যাদেশ পায়। এর মধ্যে একটি লটে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (সিআরইসি) এবং বাংলাদেশের তমা কনস্ট্রাকশন কোম্পানি। অপর লটে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন (সিসিইসিসি) ও দেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান