ঢাকা ছাড়লেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

news-image

নিজস্ব প্রতিবেদক : সংক্ষিপ্ত সফর শেষে ঢাকা ছাড়লেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রোববার বেলা পৌনে ১১টার দিকে চীনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

এর আগে এক দিনের সফরে শনিবার বিকেল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

ঢাকা ছাড়ার আগে রোববার সকাল পৌনে ৮টায় প্রাতরাশে যোগ দেন ওয়াং ই। এসময় তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

এ সময় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আবারো বেইজিংয়ের মধ্যস্থতায় মিয়ানমারের সঙ্গে আলোচনার প্রস্তাব দেন আবদুল মোমেন। ওয়াং ইও আশ্বাস দেন সহযোগিতার।

বৈঠক শেষে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে স্বাক্ষরিত হয় ৪টি চুক্তি এবং ১টি সমঝোতা স্মারক। শিক্ষার্থীদের চীনের পড়াশুনার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, দু’রাষ্ট্রের সাংস্কৃতিক বিনিময়, দুর্যোগ প্রশমনে দেশটির কারিগরি ও আর্থিক সুবিধায় প্রকল্প, পিরোজপুরে চীনের তৈরি ৩ কিলোমিটার কচা সেতুর হস্তান্তর চুক্তি স্বাক্ষর হয়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান