ঢাকা কেন্দ্রীয় কারাগারের ২ বন্দির মৃত্যু

news-image

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ও ঢামেক প্রতিবেদক : কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই বন্দি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। তাদের একজন মানবতাবিরোধী অপরাধের হাজতি মো. গিয়াস উদ্দিন খান(৮০) ও অপরজন ছিনতাই মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদী মো. শহিদুল ইসলাম বুলবুল ওরফে বাবুল (৪৮)। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় গিয়াস উদ্দিন খান ও সন্ধ্যা ৭টার দিকে বাবুলের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, গুরুতর অসুস্থ অবস্থায় সকাল পৌনে ৯টার দিকে গিয়াসউদ্দিন খান নামের এক আসামিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া সন্ধ্যা ৭টার দিকে বাবুল নামের আরও একজন কয়েদিকে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাগারের একটি সূত্রে জানা গেছে, মৃত গিয়াস উদ্দিন ময়মনসিংহের ফুলপুর থানার মাইসুদ্দিন গ্রামের মৃত মফিজ উদ্দিন খানের ছেলে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় তিনি ২০১৯ সাল থেকে কারাবন্দি ছিলেন। বার্ধক্যজনিত বিভিন্ন রোগের কারণে এর আগেও কয়েকবার তাকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিলো।

এ ছাড়া সন্ধ্যা ৭টার দিকে মারা যাওয়া বাবুল যশোরের কোতোয়ালি থানার নরেন্দ্রপুর গ্রামের আবদুস সালাম মিয়ার ছেলে। তিনি একটি চুরি ও ছিনতাই মামলায় ২০১৫ সাল থেকে কারাগারে থাকার পর ২০১৮ সালে মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত হন। গত ২১ শে সেপ্টেম্বর বুকে ব্যথা অনুভব করায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষচন্দ্র বোসের মোবাইল ফোনে কল করা হলে তিনি তা রিসিভ করেননি।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার