ঢাকা আসছেন ভারতের রাষ্ট্রপতি

news-image

অনলাইন ডেস্ক : এবারের ডিসেম্বরে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। একই সময়ে নিকট প্রতিবেশী ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কেরও পাঁচ দশক পূর্তি। ভারতের রাষ্ট্রপতি হিসেবে এটি হবে তার প্রথম বাংলাদেশ সফর।

শনিবার সন্ধ্যায় ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ঢাকা সফরটি ১৫ ডিসেম্বর শুরু হয়ে তিন দিনের জন্য হতে পারে।

সূত্র জানায়, বাংলাদেশের আমন্ত্রণে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ১৬ ডিসেম্বর ঢাকায় বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন।

সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে জানান, ৬ ডিসেম্বর ভারতে এবং ১৬ ডিসেম্বর বাংলাদেশে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর নিয়ে প্রস্তুতি চলছে। এ সপ্তাহে এ নিয়ে দুই দেশের কূটনীতিকদের মধ্যে দিল্লিতে আলোচনা হয়েছে।

জানা গেছে, ভারতের রাষ্ট্রপতি এরই মধ্যে বাংলাদেশের রাষ্ট্রপতির আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে আনুষ্ঠানিকভাবে এখনো ঢাকা সফরের বিষয়টি ঘোষণা করা হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছেন, বাংলাদেশ ও ভারত যৌথভাবে বিশ্বের ১৮টি দেশে যেখানে ওই দুই দেশের মিশন আছে, সেখানে মৈত্রী দিবস উদ্‌যাপন করবে। যৌথ আয়োজনের মধ্য দিয়ে প্রতিবেশী এই দুই দেশের সম্পর্ক ও বন্ধন তুলে ধরবে। দুই দেশ নিজেদের এই দ্বিপক্ষীয় সম্পর্ককে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে থাকে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান