ঢাকায় কাচ্চি বিরিয়ানি খেলেন ব্রুনাইয়ের সুলতান

news-image

নিজস্ব প্রতিবেদক : তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদ্দৌলাহ। খাসির মাংস তিনি খুব পছন্দ করেন। তাই এবার ঢাকায় এসে খেয়েছেন পছন্দের খাসির কাচ্চি বিরিয়ানি। আজ রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

ড. মোমেন বলেন,‘খাসির মাংস ব্রুনাই সুলতানের খুব পছন্দ। তিনি যাওয়ার সময় আমরা উপহার হিসেবে কিছু ছাগল দিয়ে দেব। আসার পর থেকেই আমরা তাদের খাসির কাচ্চি খাওয়াচ্ছি। কারণ তারা এটি খুব পছন্দ করেন।’

গতকাল শনিবার দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন ব্রুনাইয়ের সলতান। ঢাকা সফরকালে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ব্রুনাইয়ের সুলতান। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন ব্রুনাইয়ের সুলতানের সঙ্গে বৈঠক করেছেন।

বাংলাদেশে ব্রুনাইয়ের সুলতানের এটাই প্রথম সফর। ঢাকা সফরের প্রথম দিন তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। আজ রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ব্রুনাইয়ের সুলতান।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান