ঢাকায় আসছেন না নোরা ফতেহি

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকায় আসছেন বলিউডের আইটেম গান’খ্যাত শিল্পী নোরা ফাতেহি- এমন সংবাদ প্রকাশ্যে আসে গত মাসের মাঝামাঝিতে। ডিসেম্বরের মাঝামাঝিতে ঢাকার একটি কনভেনশন হলে পুরস্কার বিতরণী আয়োজনে তার অংশ নেওয়ার কথা ছিল। আর এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ঢাকা পা রাখার কথা ছিল বলিউড এই তারকার। তবে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অনুমতি না পাওয়ায় আপাতত আর হচ্ছে না। এমনটাই জানালেন আয়োজকেরা।

অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূঁইয়া বলেন, ‘ডলার সংকটের কারণে সংস্কৃতি মন্ত্রণালয় বাইরের শিল্পীকে আনার অনুমতি বন্ধ রেখেছে। অনুমতি চালু হলে তাকে নিয়ে আসার বিষয়টি চূড়ান্ত হবে। আশা করি, জানুয়ারির দিকে আমরা সেই অনুমতি পাবো।’

বর্তমান সময়ে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পী নোরা আলোচনায় আসেন ‘সাকি সাকি’, ‘দিলবার’ গানে নাচ পরিবেশনার করে। পাশাপাশি আইটেম গানের শিল্পী হিসেবেও তিনি বলিউডের বেশ কিছু সিনেমায় কাজ করে দর্শকদের নজর কেড়েছেন।

তেলেগু, মালয়ালম ও তামিল সিনেমাতেও তার সরব উপস্থিতি রয়েছে। শুধু বড় পর্দাতেই নয়, ছোট পর্দা ও মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় নোরা। ‘বিগ বস ৯’, ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ অন্যান্য রিয়েলিটি শোতেও তার অংশগ্রহণ ছিল নজরকাড়া। মরোক্কীয় বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। আর বলিউডে নাম লেখান ২৩ বছর বয়সে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান