ঢাকায় আকায়েদের পরিবারের সন্ধান মিলেছে

news-image

নিউইয়র্কে সন্দেহজনক হামলাকারী আকায়েদ উল্লাহর পরিবারের সন্ধান মিলেছে। আকায়েদের ছয় মাস বয়সী সন্তান নিয়ে রাজধানীর ঝিগাতলা এলাকায় থাকেন তার স্ত্রী। আকায়েদের বিষয়ে কথা বলতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস জুঁইকে বাসা থেকে নিয়ে গেছেন।

সঙ্গে আকায়েদের শাশুড়িকেও নেয়া হয়েছে। আকায়েদের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে তারা হাজারীবাগ এলাকায় বসবাস করতেন।

সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে ম্যানহাটনে টাইম স্কয়ার সাবওয়ে স্টেশন থেকে বাস স্টেশনে যাতায়াতের পথে বিস্ফোরণ ঘটান আকায়েদ উল্লাহ। এতে তিনজন পথচারি আহত হন। গুরুতর আহত অবস্থায় আকায়েদকে আটক করে হাসপাতালে নিয়ে যায় নিউইয়র্ক পুলিশ। পুলিশ জানিয়েছে আকায়েদ পরিবারের সঙ্গে ব্রুকলিনে থাকতেন। সন্তানকে দেখতে সর্বশেষ গত ৮ই সেপ্টেম্বর তিনি দেশে এসেছিলেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার