ঢাকাস্থ নাসিরনগর সমিতির উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান

news-image

বিশেষ প্রতিনিধি : শুক্রবার সকাল এগার ঘটিকায় ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০১৪ সনে অনুষ্টিত জে. এস. সি, জেড. এস. সি, এস. এস. সি,.এইচ. এস. সি ও সমমানের পরীক্ষায় উপজেলার বিভিন্ন স্কুল কলেজ, মাদ্রাসা থেকে কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করে ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতি। বৃত্তি প্রদান অনুষ্টানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতির সভাপতি ও কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইঞ্জিনিয়ার মোঃ গাজিউর রহমান, ঢাকাস্থ নাসিরনগর সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুল ওয়াহাব, সাবেক সভাপতি মোঃ আমীর আলী, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সালাউদ্দিন মুকুল, সাবেক সাধারন সম্পাদক পরিমল রায়, কোষাদক্ষ মোঃ মনির হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদ মোঃ আলী আশ্রাফ, আবু সালেহ মোঃ জাহাঙ্গীর, মোঃ সফিকুল ইসলাম। বক্তব্য রাখেন নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মোঃ আব্দুর রহিম। অনুষ্টানটি পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এডঃ মোঃ আব্বাস উদ্দিন। অনুষ্টান শেষে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে কৃতিত্ব অর্জনকারী ১৩৮ জন ছাত্রছাত্রীর মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার