ঢাকার বাসের টিকিট নেই, চট্টগ্রাম যাচ্ছেন রাঙ্গামাটির পর্যটকরা

news-image

রাঙ্গামাটি প্রতিনিধি : ছুটি কাটিয়ে রাঙ্গামাটি থেকে ফিরতে ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা। রাঙ্গামাটি-ঢাকা ফিরতি পথে কোনো টিকিট নেই। দুইদিন আগেই সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। এখন ভরসা রাঙ্গামাটি-চট্টগ্রাম বাস সার্ভিস পাহাড়িকা কিংবা বিআরটিসি। তবে সেখানেও টিকিট পেতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে পর্যটকদের। অনেকে পরিবার নিয়ে কার-মাইক্রোতে করে রাঙ্গামাটি ছাড়ছেন।

বিআরটিসি কাউন্টারের ম্যানেজার বিকাশ বলেন, ‘প্রতিদিন পাঁচটি বাস রাঙ্গামাটি থেকে চট্টগ্রামে যায়। তবে গতকাল শুক্রবার (১৭ ডিসেম্বর) ও আজ শনিবার (১৮ ডিসেম্বর) দুদিনই বেশিরভাগ যাত্রী পর্যটক। ঢাকার টিকিট না পেয়ে চট্টগ্রামের টিকিট কিনছেন পর্যটকরা।’

ঢাকা থেকে আসা রাসেল-মিলি দম্পতি জাগো নিউজকে বলেন, ‘ঢাকার টিকিট না পেয়ে এখন পাহাড়িকা গাড়ির টিকিট নিয়েছি। সেখানেও অনেক ভিড়। চট্টগ্রাম গিয়ে সেখান থেকে অন্য কোনো পরিবহনে ঢাকায় যাবো।’

চলমান ছুটিতে স্থানীয় যাত্রীর তুলনায় পর্যটকদের সংখ্যা বেশি বলে জানান পাহাড়িকা বাস কাউন্টারের দায়িত্বরত কাউন্টারম্যান আবু সৈয়দ।

ঢাকা-রাঙ্গামাটি রুটের ইউনিক বাস সার্ভিসের রাঙ্গামাটি প্রতিনিধি খোকন কুমার দে জানান, রাঙ্গামাটি থেকে প্রতিদিন দুটি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু বৃহস্পতি, শুক্র ও শনিবারের সব টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। প্রচুর যাত্রী আসছে, কিন্তু টিকিট দেওয়া যাচ্ছে না।

রাঙ্গামাটি জেলা কার-মাইক্রোচালক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, ‘পর্যটক বেশি আসায় অনেকে গাড়ি না পেয়ে কার-মাইক্রোবাস ভাড়া করে চট্টগ্রাম যাচ্ছেন। আজ আমাদের সব গাড়িই চট্টগ্রামের যাত্রী পরিবহন করেছে।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার