ঢাকার আলিয়া মাদ্রাসা রক্ষায় সুরক্ষা কমিটি গঠন

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার সরকারি মাদ্রাসা-ই-আলিয়া রক্ষায় সুরক্ষা কমিটি গঠন করা হয়েছে। সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার সাবেক ছাত্ররা এ কমিটি গঠন করেছে।

শনিবার রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলন থেকে এই কমিটির ঘোষণা আসে। এসময় লিখিত বক্তব্য দেন আলীয়া মাদ্রাসা সুরক্ষা কমিটির আহ্বায়ক আবদুছ ছবুর মাতুব্বর।

এ সময় তিনি আলিয়া মাদ্রাসা রক্ষায় তাদের দাবি তুলে ধরেন এবং কর্মসূচি ঘোষণা করেন।

দাবিগুলো হলো-

১. বর্তমান মাদ্রাসার অধ্যক্ষের আর্থিক দুর্নীতির (তদন্তে প্রমাণিত) কারণে তাকে অবিলম্বে চাকরিচ্যুত করতে হবে এবং দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে সুষ্ঠু অনুসন্ধান করে বিচারের কাঠগড়ায় আনতে হবে।

২. মাদ্রাসার হল সুপার ও সহ-হল সুপারের বাসভবন ভেঙে ফেলার ওয়ার্ক অর্ডার ২৪ ঘণ্টার মধ্যে বাতিল ঘোষণা করতে হবে।

৩. ছাত্রদের নামে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

৪. মাদ্রাসা শিক্ষা বোর্ড, জেল সুপার ও সিটি কর্পোরেশন কর্তৃক দখলকৃত আলিয়া মাদ্রাসার জমি আগামী ৩ মাসের মধ্যে ফেরত দিতে হবে।

৫. ছাত্র-ছাত্রীদের আরও আবাসিক হল নির্মাণ করতে হবে।

সম্মেলনে আবদুছ ছবুর মাতুব্বর বলেন, রাজধানীর বকশীবাজারে অবস্থিত সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা দীর্ঘ আড়াইশত বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান। বিশাল এই মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থীর জন্য একটি মাত্র আবাসিক হল রয়েছে। যার নাম আল্লামা কাশগারী ছাত্রাবাস।

তিনি আরও বলেন, স্বাধীনতার স্বপক্ষ শক্তি আওয়ামী লীগ সরকারের মধ্যে লুকিয়ে থাকা কিছু সংখ্যক কুচক্রী মহলের ষড়যন্ত্রের শিকার হয়ে পড়েছে মাদ্রাসাটি। তারা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভবন তৈরির নামে একমাত্র ছাত্রাবাস আল্লামা কাশগারী হলের সুপার ও সহ-সুপারের বাস ভবন ভেঙে ফেলার জন্য দরপত্র দিয়েছে। অত:পর ওয়ার্ক অর্ডার (কার্যাদেশ) ইস্যু করেছে।

তিনি বলেন, আমরা প্রাক্তন ছাত্ররাসহ আলিয়া মাদ্রাসার সকল শিক্ষার্থী এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই সিদ্ধান্তকে আলিয়া মাদ্রাসা ধ্বংসের একটি গভীর ষড়যন্ত্র মনে করছি। ষড়যন্ত্রকারীদেরকে ষড়যন্ত্র বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান