ঢাকায় বিক্ষোভের অনুমতি পাচ্ছে না জামায়াত

news-image

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীকে বিক্ষোভ মিছিলের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। আজ রোববার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান তিনি।

হারুন অর রশীদ বলেন, ‘আমাদের ডিএমপি কমিশনার জান–মাল, অফিস আদালতের কথা চিন্তা করে জামায়াতকে ৫ জুন বিক্ষোভ সমাবেশ করতে নিষেধ করেছেন। তারপরও তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছে বলে আমরা ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছি। বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে তারা বিভিন্ন ধরনের অপতৎপরতা চালাচ্ছে। তারা যদি পুলিশের নিষেধ অমান্য করে সে ক্ষেত্রে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’

ডিএমপির ডিবিপ্রধান বলেন, ‘তারা জাতীয় নির্বাচনের আগে হঠাৎ করে সমাবেশ করতে চায়, বিষয়টি আমরা তদন্ত করছি। পুলিশের নির্দেশনা অমান্য করে কেউ গাড়ি ভাঙচুর করলে উসকানিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গত ২৯ মে ডিএমপি সদর দপ্তরে বিক্ষোভ মিছিলের অনুমতি চাইতে যায় জামায়াতের একটি প্রতিনিধিদল। এ সময় পুলিশ তাদের আটক করে। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ শেষে ওই দিন সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়। জামায়াত ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে ই-মেইলেও বিক্ষোভের আবেদন করেছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জামায়াত আমির শফিকুর রহমানসহ জাতীয় নেতা ও ওলামায়ে কেরামের মুক্তি এবং কেয়ারটেকার সরকার ব্যবস্থাসহ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে আগামী ৫ জুন বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছিল জামায়াত। ৫ জুন বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড়, বিজয়নগর ও নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল মোড়ে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হওয়ার কথা ছিল।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান