ঢাকায় ঘুরে বেড়াবেন ঋতুপর্ণা

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকায় এসেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আজ শুক্রবার একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান।

বিষয়টি নিশ্চিত করেছেন ঋতুপর্ণার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল। তিনি জানান, নারায়ণগঞ্জ ক্লাবের একটি অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশে এসেছেন ঋতুপর্ণা। আজ সন্ধ্যায় এ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

নঈম ইমতিয়াজ নেয়ামুল জানান, অনুষ্ঠান শেষে ঢাকার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াবেন তিনি। এ ছাড়া তিনি পরিচিত সবার সঙ্গে কিছুটা সময় কাটাবেন। আগামী পরশু কলকাতায় ফিরে যাবেন ঋতুপর্ণা।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঋতুপর্ণা সেনগুপ্তকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়

টলিউড অভিনেত্রী ঋতুপর্ণার বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তিনি ‘সাগরিকা’, ‘ভন্ড প্রেমিক’, ‘একটি সিনেমার গল্প’সহ বেশ কিছু ঢাকাই সিনেমায় অভিনয় করেছেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার