ঢাকায় কোরবানি দিয়ে মাংস নিয়ে গ্রামে ফিরছে মানুষ

news-image

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে উদযাপন হচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুয়ায়ী পশু কোরবানি করেছেন। বৃহস্পতিবার (২৯ জুন) ঈদের দিন সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলের মতো রাজধানী ঢাকায়ও থেমে থেমে বৃষ্টি ছিল। তবে বৃষ্টি মাথায় নিয়ে ঈদের নামাজ আদায় শেষে যথারীতি পশু কোরবানি দেন মুসল্লিরা। বৃষ্টি উপেক্ষা করেই চলে কোরবানির মাংস কাটার কাজও।

রাজধানী ঢাকায় সকালে ঈদের নামাজ পড়ে পশু কোরবানি দিয়েছেন অনেকে। এরপর শুরু হয় পশুর মাংস কাটা। ঢাকায় কোরবানিদাতাদের অনেকে দুপুরের পর পরিবার-পরিজনের জন্য কোরবানির মাংস নিয়ে রওনা হয়েছেন গ্রামের বাড়ির পথে। যাদের অনেকে প্রতিবছর কোরবানি করেন ঢাকায়, কিন্তু ঈদের আনন্দ ভাগাভাগি করেন গ্রামে থাকা পরিবারের সঙ্গে।

বিকেলে ঢাকার সড়কগুলোতে বিভিন্ন গন্তব্যমুখী বেশিরভাগ মানুষের হাতে দেখা গেছে কোরবানির মাংস। যাদের অনেকে ঢাকায় কোরবানি দিয়ে এখন মাংস নিয়ে গ্রামে যাচ্ছেন। তাদের কেউ কেউ মাংস সেদ্ধ করে, কেউবা কাঁচা মাংস প্যাকেট করে নিয়ে যাচ্ছেন।

সদরঘাট থেকে লঞ্চে করে বরিশাল যাবেন যাত্রাবাড়ীর বাসিন্দা আনোয়ার হোসেন। তিনি বলেন, ঢাকায় কয়েকজন মিলে কোরবানি করেছি, আমি একটি ভাগ নিয়েছি। সেখান থেকে গরিব ও আত্মীয়দের মাঝে বিলিয়ে কিছু অংশ ঢাকায় স্ত্রী-সন্তানদের জন্য রেখেছি। বাকিটুকু গ্রামে থাকা মা ও ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছি। আমি প্রতি বছরই ঈদের দিন বাড়ি যাই। লঞ্চে চলাচলে সুবিধা তাই লঞ্চেই যাচ্ছি। কারণ, লঞ্চে ফ্রিজ আছে, টাকা দিলে ফ্রিজে মাংসটা নেওয়া যায়। এতে মাংসটা ভালো থাকে।

মৌসুমি কসাই আবুল মিয়া বলেন, আমার বাড়ি মাদারীপুর। কোরবানির ঈদে দু-তিনডা গরু বানানের কাম লই। তাই ঈদের দিন বিকেলে মাংস লইয়া একবারে বাড়ি যাই। আজকে সকাল থেইকা তাড়াতাড়ি কাম করছি। তিনটার মধ্যেই কাম শ্যাষ। এহন বাড়ি যাই, সবাইরে নিয়া কোরবানির মাংস খামু।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান