ঢাকায় কাল বিএনপির সমাবেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ৩০ ডিসেম্বরকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উল্লেখ করে আগামীকাল সোমবার এই সমাবেশের ঘোষণা দেন তিনি।

আজ রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আগামীকাল ৩০ ডিসেম্বর, এই দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, ‘দিবসটি উপলক্ষে দেশব্যাপী বিএনপি সভা-সমাবেশ-মিছিল, কালো ব্যাজ ধারণ এবং দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করবে। ঢাকায় দিবসটি উপলক্ষে আগামীকাল নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টায় সমাবেশ অনুষ্ঠিত হবে।’

সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘এই নির্বাচন কমিশনের অধীনে আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে ভোটাররা শঙ্কিত। কারণ এখন পর্যন্ত তাদের কোন ঐকান্তিক উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। তারা শুধু আপ্তবাক্যের জাবর কেটে যাচ্ছেন।’

জনগণের ঘাড়ের ওপর দৈত্যের মতো চেপে বসা এই সরকার সুষ্ঠু নির্বাচনকে জাদুকরের মতো অদৃশ্য করে দিয়েছে বলেও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের উদ্দেশে বলতে চাই, ইভিএম বাতিল করে বিশ্বাসযোগ্য নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে হবে।’

এ সময় ঢাকা মহানগরী বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেপ্তার বন্ধের আহ্বান জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি বলেন, ‘তা না হলে ভোটাররা মনে করছেন আরেকটি মিডনাইট ভোটের আয়োজন চলছে। কারণ এই বিনা ভোটের সরকার জানে নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট হলে তাদের নৌকা ডুবিয়ে দেবে মুক্তিকামী জনগণ।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার