ঢাকাগামী অস্ত্রের চালান রাজশাহীততে আটক

news-image

পাপন সরকার শুভ্র, রাজশাহী : রাজশাহীতে অস্ত্রের একটি বড় চালান উদ্ধার করেছে র্যাব। শনিবার রাত সোয়া ৯টার দিকে র্যাব-৫ এর একটি দল রাজশাহীর সপুরায় বিসিক শিল্প নগরী এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে এ অস্ত্রের চালান উদ্ধার করে। এ সময় গ্রেপ্তার করা হয় ইমরান আলী (৪৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে। তার কাছ থেকে ছয়টি বিদেশী পিস্তল, নয়টি ম্যাগজিন ও ৭৫ রাউন্ড উদ্ধার করা হয়েছে বলে জানান র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল ইসলাম।গ্রেপ্তার ইমরান আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট।

মেজর আশরাফুল ইসলাম জানান, ইমরান আর্ন্তজাতিক অস্ত্র চোরাচালান সিন্ডিকেটের
সঙ্গে জড়িত। শনিবার সে অস্ত্রগুলো চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিল। পথে অস্ত্রগুলো নিয়ে রাজশাহীর সপুরা এলাকার গার্ডেন ভিউ নামের তার এক আত্মীয়র বাড়িতে উঠে। সেখান থেকে রাতে তার ঢাকার উদেশ্যে রওনা দেয়ার কথা ছিল।

মেজর আশরাফুল বলেন, রাজশাহীর উপর দিয়ে একটি অস্ত্রের চালান ঢাকায় যাবে এ
ধরণের তথ্য র্যাবের কাছে আগে থেকেই ছিল। র্যাব এ চালান ধরতে ব্যাপক অনুসন্ধানে
নামে। এক পর্যায়ে ইমরানকে সনাক্ত করে র্যাবের গোয়েন্দা দল তার পিছু নেয়। রাত
৮টার দিকে ইমরান ওই বাড়িতে প্রবেশ করলে র্যাব বাড়িটি ঘরে ফেলে।

পরে র্যাবের কর্মকর্তারা গিয়ে ওই বাড়িতে তল্লাশী করে ছয়টি বিদেশী পিস্তল, নয়টি ম্যাগজিন ও ৭৫ রাউন্ড গুলি পাওয়া যায়। এ সময় ইমরানকে গ্রেপ্তার করা হয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার