ড. কামালের নেতৃত্বে জোট করা ছিল ‘বড় ভুল’: কাদের সিদ্দিকী

news-image

নিজস্ব প্রতিবেদক : গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জোট করা জীবনের ‘সবচেয়ে বড় ভুল’ ছিল বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

আজ রোববার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন জাতীয় পার্টির (জেপি) ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

২০১৮ সালের ১৩ অক্টোবর ড. কামাল হোসেনের নেতৃত্বে ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ নামের একটি রাজনৈতিক জোটের যাত্রা শুরু করে। জাতীয় নির্বাচন ঘিরে আওয়ামী লীগের বিরোধী জোট হিসেবে তাদের কার্যক্রম চলে। ওই বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচনের পর এই জোটের তেমন কার্যক্রম আর দেখা যায়নি।

ওই জোটের অন্যতম শরিক ছিল বঙ্গবীর কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগ। তবে কয়েক বছর পর আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট নেতাদের সঙ্গে বসে কাদের সিদ্দিকী বললেন, ড. কামাল হোসেনের নেতৃত্বে জোট করা ছিল ‘জীবনের সবচেয়ে বড় ভুল’।

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বড় বোনের সঙ্গে তুলনা করে কাদের সিদ্দিকী বলেন, ‘আমার বড় বোন নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড় বোনের সেই অভাব পূরণ করেছেন।’

জেপির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ১৪ দলের জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা আমির হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জেপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান