ড. ইউনূসকে নিয়ে বিশ্বনেতাদের দেওয়া চিঠি প্রত্যাহারে পাল্টা চিঠি

news-image

অনলাইন ডেস্ক : নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচার কার্যক্রম স্থগিত চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি দিয়েছেন ১৬০ জনেরও বেশি বিশ্বনেতা। এবার তাদের এ চিঠি প্রত্যাহারের জন্য পাল্টা চিঠি দিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের চার আইনজীবী।

আজ বৃহস্পতিবার ই-মেইলে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব, ব্যারিস্টার প্রশান্ত ভুষণ বড়ুয়া, ব্যারিস্টার মোহাম্মদ কাউছার ও মোহাম্মদ ইমরুল কায়েস খান এই চিঠি পাঠান।

চিঠিতে বলা হয়, একটি দেশের অভ্যন্তরীণ আদালতে চলমান বিচার বাধাগ্রস্ত করা আন্তর্জাতিক আইন এবং বাংলাদেশের প্রচলিত আইন তথা সংবিধানের পরিপন্থী এবং আদালত অবমাননার শামিল। চলমান মামলার ড. মুহাম্মদ ইউনুসের পক্ষে এ ধরনের একপাক্ষিক বিবৃতি প্রদান অন্য বিচার প্রার্থীর জন্য বৈষম্যমূলক হয়রানি।

এতে বলা হয়, তাদের (বিশ্বনেতাদের) মতো বিজ্ঞজনদের নিকট থেকে একটি দেশের অভ্যন্তরীণ মামলা স্থগিতের জন্য এই ধরনের একপাক্ষিক অপ্রত্যাশিত বিবৃতি অনাকাঙ্ক্ষিত। একইসঙ্গে তা সারা বিশ্বের আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে। যা কোনোভাবেই কাম্য নয়। এছাড়া শ্রমজীবী মানুষের আইনসংগত অধিকার আদায়ের ক্ষেত্রে তাদের বিবৃতি বাধা হয়ে দাঁড়াবে এবং তাদের এই বিবৃতিটি একটি নেতিবাচক উদাহরণ হিসেবে ব্যবহৃত হবে।

এসব কারণে তাদের পাঠানো বিবৃতিটি অবিলম্বে প্রত্যাহার করার জন্য চিঠিতে অনুরোধ করা হয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশের আদালতে চলমান কার্যক্রম নিয়ে এই ধরনের বিবৃতি প্রদান না করার জন্য অনুরোধ করা হয়েছে।

চিঠির একটি কপি জাতিসংঘের মহাসচিব এবং নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসকেও পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার