ড্রাই ফ্রুট বানিয়ে ফেলুন ঘরেই, জেনে নিন টিপস

news-image

লাইফস্টাইল ডেস্ক : শুকনা ফল খাওয়ার নানা উপকারিতার কথা আমরা জানি সবাই। স্বাস্থ্যকর স্ন্যাকস হিসেবে এগুলোর জুড়ি মেলা ভার। তবে বিদেশি শুকনো ফল কেনা বেশ ব্যয়বহুল। খরচ বাঁচাতে শীতকালীন ফল বা অন্যান্য ফল ব্যবহার করে ড্রাই ফ্রুট তৈরি করে নিতে পারেন ঘরেই। বছরজুড়ে খেতে পারবেন পুষ্টিকর এসব ফল। জেনে নিন কিছু টিপস।

আপেল, নাশপাতি, বরই বা আঙুর দিয়ে বানিয়ে ফেলতে পারেন ড্রাই ফ্রুট। শুকনো ফল তৈরির জন্য তাজা ও পাকা ফল নির্বাচন করুন। ফলগুলো ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন। খোসা ছাড়িয়ে পছন্দ মতো আকারে কেটে নিন।

সতেজতা ধরে রাখতে এবং শুকনো ফলের বাদামি হওয়া রোধ করতে ফলের টুকরোগুলো পানি ও লেবুর রসের মিশ্রণে কয়েক মিনিট ভিজিয়ে রাখুন। লেবুর রসে অ্যাসকরবিক অ্যাসিড থাকে, যা ফলের প্রাকৃতিক রঙকে রক্ষা করতে সাহায্য করে। যদি মিষ্টি শুকনো ফল পছন্দ করেন, তবে ফলের টুকরোগুলোতে চিনি ছিটিয়ে দিতে পারেন।

একটি ট্রেতে ফলের টুকরা রাখুন। ধুলো এবং পোকামাকড় থেকে রক্ষা করার জন্য একটি জাল বা চিজক্লথ দিয়ে ঢেকে দিন। ট্রেতি সরাসরি সূর্যের আলোতে রাখুন কয়েক দিন।
চাইলে ওভেনের সাহায্যেও বানিয়ে ফেলতে পারেন ড্রাই ফ্রুট। এজন্য পার্চমেন্ট পেপার দিয়ে রেখাযুক্ত একটি বেকিং শীটে ফলের টুকরো সাজান। ওভেনকে তার সর্বনিম্ন তাপমাত্রায় সেট করুন এবং ফলগুলোকে কয়েক ঘন্টার জন্য শুকাতে দিন। মাঝে মাঝে উল্টিয়ে দিন। ফল শুকিয়ে ডিহাইড্রেট করতে এয়ারফ্রায়ার ব্যবহার করতে পারেন।

শুকনো ফল সংরক্ষণ করার আগে সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। বায়ুরোধী পাত্রে বা পুনরায় ব্যবহারযোগ্য ব্যাগে সংরক্ষণ করুন। একটি শীতল এবং অন্ধকার জায়গায় রাখুন শুকনো ফলের পাত্র।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান