ড্রপ ইন উইকেটে জোর প্রস্তুতি টাইগারদের

news-image

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-২০ সিরিজ হেরেছে বাংলাদেশ। ওই তিন ম্যাচে যুক্তরাষ্ট্রের আবহাওয়ার সঙ্গে পরিচয়ের সুযোগ হয়েছে বাংলাদেশ দলের। কিন্তু বিশ্বকাপের উইকেটের সঙ্গে পরিচয় ওই তিন ম্যাচ থেকে হয়নি। কারণ সিরিজটি বিশ্বকাপ ভেন্যুতে আয়োজন করা হয়নি।

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ রাখা হয় বাংলাদেশ দলের জন্য। প্রথমটি স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে রাখা হলেও বৈরি আবহাওয়ার কারণে তা বাতিল হয়ে যায়। যে কারণে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপের অন্যতম চিন্তার জায়গা ‘ড্রপ ইন উইকেটে’ খেলার সুযোগ হয়নি শান্ত-সাকিবদের।

ভারতের বিপক্ষে ১ জুন অন্য প্রস্তুতি ম্যাচটি খেলবে বাংলাদেশ দল। বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচ বাংলাদেশ খেলবে যুক্তরাষ্ট্রের মাটিতে। ম্যাচ দুটি হবে ড্রপ ইন উইকেটে। যে কারণ ভারতের বিপক্ষে ম্যাচটি নতুন ধরনের উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার শেষ সুযোগ।

তার আগে শুক্রবার নিউ ইয়র্কে ড্রপ ইন উইকেটে অনুশীলন করেছেন বাংলাদেশ দলের ব্যাটাররা। যদিও অনুশীলন করতে হয়েছে বিশ্বকাপের মূল ভেন্যু থেকে পাঁচ কিলোমিটার দূরের একটি মাঠে। তবে নতুন ধরনের উইকেট নিয়ে কোন অভিযোগ করেননি ক্রিকেটাররা।

সংবাদ মাধ্যম ক্রিকবাজকে টিম ম্যানেজমেন্টের এক সদস্য বলেছেন, ‘ড্রপ ইন পিচে অনুশীলন নিয়ে ক্রিকেটাররা কোন অভিযোগ করেনি। উইকেটের বাড়তি বাউন্স ও টার্নের সঙ্গে মানিয়ে নিতে তারা যতটা সম্ভব অনুশীলন করেছে। উইকেট ঠিক আছে, বল ভালো ব্যাটে এসেছে।’

ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুত ম্যাচ নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে। সেখানকার ড্রপ ইন উইকেট কেমন আচরণ করবে তা অবশ্য নিশ্চিত নন টিম ম্যানেজমেন্টের ওই সদস্য, ‘উইকেটে কিছুটা বাউন্স আছে। তবে ব্যাটাররা তা উপভোগ করবে। উইকেটগুলো অল্প ক’দিন আগে বসানো হয়েছে। একবার উইকেট ঠিকঠাক বসে গেলে খেলা সহজ হবে।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার