ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

news-image

নিজস্ব প্রতিবেদক : ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার দুপুরে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

তিনি জানান, ২০২১-২২ শিক্ষাবর্ষে ডেন্টাল কলেজ ও ডেন্টার ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদন করেন ৬৫ হাজার ৯০৭ জন শিক্ষার্থী। তার মধ্যে পাস করেছেন ৩৯ হাজার ৩৯৫ জন। পাসের হার ৫৯ দশমিক ৭৭ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৩ হাজার ৭৪৯ জন ও ছাত্রী ২৫ হাজার ৬৪৬ জন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা, পছন্দক্রম ও কোটা অনুযায়ী ৫৪৫ জন পরীক্ষার্থীকে ১টি সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

আবেদনপত্রে উল্লেখিত তথ্যে পরীক্ষার্থী প্রমাণ দিতে ব্যর্থ হলে বা প্রদানকৃত তথ্য অসত্য বলে প্রতীয়মান হলে যেকোনো সময় তার ভর্তি বাতিল করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রকাশিত ফলের ওপর বিধিসম্মত যেকোনো পরিবর্তন কেন্দ্রীয় ভর্তি কমিটি সংরক্ষণ করে।

ভর্তি পরীক্ষার ফলাফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জানা যাবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের টেলিটকের ০১৫৫০-১৫ ৫৫ ৫৫ নম্বর থেকে এসএমএসের মাধ্যমে তথ্য জানানো হবে। এ ছাড়া ভর্তি পরীক্ষার ফল ও ভর্তিসংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট থেকেও জানা যাবে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার