ডেঙ্গু— যেসব খাবার খাবেন যা বাদ দেবেন

news-image

অনলাইন ডেস্ক : ডেঙ্গু রোগের এখনো কোনো প্রতিকার নেই, একমাত্র বিকল্প হলো উপসর্গগুলো মোকাবেলা করা। ডেঙ্গু হলে সাধারণত রোগীর রক্তের প্লাটিলেট দ্রুত কমে যেতে থাকে। প্লাটিলেটের সংখ্যা ঠিক রাখতে সঠিক খাদ্য নির্দেশনা আপনার স্বাস্থ্যকে স্থিতিশীল করতে সাহায্য করে।

পর্যাপ্ত পানি ও তরল খাবার

সাধারণত ডেঙ্গু হলে সারা দিনে অন্তত আড়াই থেকে তিন লিটার পানি পান করা উচিত। জ্বর হলে পানি পান করতে অনেকেরই ইচ্ছা হয় না, তাই পানির চাহিদা পূরণ করতে ফলের রস/জুস (বাড়িতে তৈরি), সবজি ও চিকেন স্যুপ, লেবুর পানি ইত্যাদি গ্রহণ করাতে পারেন।

যেসব খাবার খেতে হবে

* জ্বরে শক্তির চাহিদা বৃদ্ধি পাওয়ায় শক্তিবর্ধক খাবার দেওয়া উচিত। উচ্চ ক্যালরির সহজপাচ্য, নরম ও পুষ্টিকর খাবার গ্রহণ করাতে হবে। প্রোটিন জাতীয় খাবারের আধিক্য ঘটিয়ে তাঁর খাবার তৈরি করতে হবে।

* মাছ, মাংস, ডিম, কলিজা, ডাল, বাদাম, ড্রাই ফ্রুটস, খেজুর ইত্যাদি থেকে আয়রন পাওয়া যায়। রক্তের হিমোগ্লোবিন বাড়াতে, রক্তক্ষরণ রোধে ও প্লাটিলেট গঠনের জন্য অপরিহার্য খনিজ উপাদান হলো আয়রন। ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন—টক সব ফল, লেবু, মাল্টা, পেয়ারা, আনারস, সবুজ শাকসবজি ইত্যাদি আয়রন শোষণে সাহায্য করে।

* ভিটামিন কে রক্ত জমাট বাঁধার জন্য অপরিহার্য, ডেঙ্গুর সময় প্লাটিলেটের সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে। স্প্রাউট ও গাঢ় সবুজ শাকসবজি ভিটামিন কের ভালো উৎস।

যেসব খাবার বাদ দেবেন

* চর্বিযুক্ত খাবার ডেঙ্গু রোগীদের হজম ক্ষমতা হ্রাস করে। তাই চর্বি জাতীয় খাবার বাদ দিয়ে দিতে হবে।

* ঝাল মসলাদার খাবার পেটে এসিড তৈরি করে এতে পেটের প্রদাহ তৈরি করতে পারে এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রক্তপাতের ঝুঁকি বাড়ায়।

* প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলতে হবে। এসব খাবারের ফলে পেটে এসিড জমতে পারে, পিএইচ স্তর নেমে যেতে পারে যার ফলে আলসার ও অন্ত্রের দেয়ালের ক্ষতি হতে পারে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার