ডিসেম্বর থেকে লোডশেডিং থাকবে না: পিডিবি চেয়ারম্যান

news-image

নিজস্ব প্রতিবেদক : বর্তমানে বিদ্যুতের যে সংকট রয়েছে তা সাময়িক। আগামী ডিসেম্বর থেকে লোডশেডিং থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান।

আজ শুক্রবার সকালে আইইবি’র তড়িৎকৌশল বিভাগের উদ্যোগে আইইবি সদর দপ্তরে পঞ্চম বার্ষিকী পেপার উপস্থাপনের উদ্বোধনী অনুষ্ঠান এ কথা বলেন তিনি।

পিডিবি চেয়ারম্যান বলেন, শীত এলে বিদ্যুতের চাহিদা কমে আসবে। এছাড়া কয়লা বিদ্যুৎকেন্দ্রও চালু হবে। তাই ডিসেম্বরে লোডশেডিং থাকবে না।

জ্বালানি খাতে লোকসান কমাতে জুলাই মাসে ডিজেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। মূলত গ্যাস স্বল্পতার কারণে গ্যাস নির্ভর বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় ঈদুল আযহার আগে থেকেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে রাশ টানা শুরু হয়েছিল। এরপর সরকারি অফিসে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া রাজধানী ঢাকাসহ শহর এলাকাগুলোতে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়।

এছাড়া ব্যয় কমাতে সরকারি কর্মকর্তাদের জরুরি নয় এমন বিদেশ সফর বন্ধ এবং সভাগুলো যতটা সম্ভব অনলাইনে করার সিদ্ধান্তও নেওয়া হয়। রাত আটটার মধ্যে দোকানপাট বন্ধ করার সিদ্ধান্ত কার্যকর হয়। বিদ্যুৎ নিয়ে এমন অবস্থা তৈরি হলে জনগণকে আতঙ্কগ্রস্ত না হতে আহ্বান জানানো হয় সরকারের পক্ষ থেকে।

সেপ্টেম্বরের পর বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতির আশ্বাস দিয়েছিলেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তখন পরিস্থিতির উন্নতি না হওয়ায় অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে লোডশেডিং থাকবে না বলে জানিয়েছিলেন তিনি।

কিন্তু অক্টোবর শেষের দিকে এলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় গতকাল নতুন করে নভেম্বর মাসে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশ্বাস দেন প্রতিমন্ত্রী নসরুল। আজ পিডিবি চেয়ারম্যান ডিসেম্বর মাসে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি হবে বলে জানান।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান