ডিসেম্বর-জানুয়ারির মধ্যেই ড্যাপ চূড়ান্ত করে গেজেট

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসের মধ্যেই ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

বুধবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত ড্যাপের ‘ভূমি ব্যবহারের শ্রেণি পরিবর্তন’ সংক্রান্ত আবেদন যাচাই-বাছাই করে মন্ত্রিসভা কমিটির কাছে সুপারিশ প্রণয়নে গঠিত কারিগরি কমিটির সভায় তিনি এ কথা জানান।

সভাপতির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী ও ড্যাপ বাস্তবায়ন রিভিউ কমিটির আহ্বায়ক বলেন, ড্যাপ চূড়ান্ত করার লক্ষ্যে এরই মধ্যে সব পক্ষের সঙ্গে, যেমন- নগর পরিকল্পনাবিদ, স্থাপত্যবিদ, রিহ্যাব, বিএলডিএসহ বিভিন্ন স্টেকহোল্ডার এবং ড্যাপসংশ্লিষ্ট সবার সঙ্গে সভা করে তাদের মতামত ও পরামর্শ নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর বা জানুয়ারির মধ্যেই ড্যাপ চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করা হবে।

তিনি বলেন, ঢাকাকে আধুনিক, দৃষ্টিনন্দন ও বসবাস উপযোগী করে গড়ে তোলার জন্য যে সব বিষয়গুলো আমলে নেয়া দরকার, তা পর্যালোচনা করে ড্যাপে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি চূড়ান্ত করার পর বাস্তবায়ন হলে ঢাকার অনেক পরিবর্তন আসবে।

‘করোনার মহাসংকটের কারণে ইচ্ছে সত্ত্বেও মন্ত্রিসভা কমিটির সভা আয়োজন করতে না পেরে বিভিন্ন সময় বিভিন্নভাবে ছোট করে অনেক সভা করেছি। এখন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আমরা আবার কাজ শুরু করেছি। ড্যাপ চূড়ান্ত করে গেজেট প্রকাশ করার জন্য প্রক্রিয়া চলমান। আমরা দ্রুত শেষ করতে চাই। ডিসেম্বর বা জানুয়ারির মধ্যেই শেষ করার জন্য কাজ করছি। দ্রুত শেষ করার জন্য সবাই পরিশ্রম করছে’- বলেন তাজুল ইসলাম।

মন্ত্রী আরও বলেন, ঢাকা শহরে কোটিরও বেশি মানুষ বসবাস করে। সঠিক পরিকল্পনার অভাব এবং বিধিবহির্ভূতভাবে অনেক অবকাঠামো নির্মাণ এ রাজধানী শহরটির সৌন্দর্য মলিন করে দিয়েছে।

তিনি বলেন, এ শহরে নকশা অনুযায়ী ভবন নির্মাণ হয় না। সরকারি খাল-বিল দখল করে বড় বড় বিল্ডিং নির্মাণ করা হয়। কোনো অবস্থায়ই এসব আর করতে দেয়া যাবে না। নকশা এবং বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করতে হবে।

ভবন নির্মাণে প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের সবচেয়ে বেশি সচেতন ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।

সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান এবং ড্যাপের প্রকল্প পরিচালক আশরাফুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ, দপ্তর/সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার