ডিসি-এসপিদের কোনো দলের পক্ষে কাজ না করার নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ না করার জন্য জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দেশের ৬১ জেলার ডিসি ও পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচন প্রভাবিত হয় এমন কোনো আচরণ থেকে বিরত থাকবেন। জনগণের স্বাধীন ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করতে হবে। আপনারা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, দায়িত্ব পালনে ন্যূনতম শৈথিল্য প্রদর্শন করা যাবে না। যে কোনো মূল্যে নির্বাচনের অনুকূল পরিবেশ বজায় রাখবেন। জনগণের স্বাধীন ভোটাধিকার প্রয়োগের সহায়ক অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে হবে। গণতন্ত্রের প্রয়োগ, চর্চা ও বিকাশে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখবেন।

হাবিবুল আউয়াল বলেন, দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। ইভিএম নিয়ে একটি পক্ষ প্রশ্ন তুলেছে। তবে আমরা প্রমাণ পেয়েছি ইভিএম ব্যবহার করে নির্বাচনি সহিংসতা ও কারচুপি নিয়ন্ত্রণ সহজতর।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান