ডিমের সঙ্গে কোন খাবার খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়বে

অনলাইন ডেস্ক : ডিম স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। প্রোটিন সমৃদ্ধ ডিম শুধু পেশিকে শক্তিশালী করে না, হৃৎপিণ্ডের কার্যকারিতাও বাড়িয়ে তোলে। পুষ্টির পাওয়ার হাউস ডিম ছোট-বড় সবার জন্যই স্বাস্থ্যকর। ডিম রান্না, ভাজা, সিদ্ধ নানাভাবে খাওয়া যায়। তবে কিছু জিনিসের সঙ্গে ডিমের মিশ্রণ শরীরের জন্য খুবই ক্ষতিকর হতে পারে। যেমন-

ভাজা মাংস এবং ডিম

অনেক জায়গায় ডিম এবং বেকনের সংমিশ্রণে ভুনা মাংস খাওয়া হয়। যেহেতু এতে প্রচুর প্রোটিন এবং চর্বি রয়েছে, তাই এই সংমিশ্রণ অলসতা বাড়িয়ে দিতে পারে। ডিম তাৎক্ষণিক এনার্জি বা শক্তি দেয়। বেকনের সঙ্গে মিশে ডিম আপনাকে অলস করে তুলতে পারে।

চিনি এবং ডিম

এই দুটি জিনিস যদি এক সঙ্গে রান্না করা হয়, তখন এই দুই খাবার থেকে বেরনো অ্যামিনো অ্যাসিড শরীরের জন্য বিষাক্ত হয়ে ওঠে। যা রক্তে জমাট বাঁধার সমস্যাকে বাড়িয়ে তুলতে পারে।

সয়া দুধ এবং ডিম

অনেক জিমে যাওয়া মানুষ ডিমের সঙ্গে সয়া দুধ খান। কিন্তু সয়া দুধের সঙ্গে ডিম খেলে শরীরে প্রোটিন শোষণ প্রক্রিয়া ব্যাহত হয়।

চা এবং ডিম

বিশ্বের অনেক জায়গায় ডিম চায়ের সঙ্গে খাওয়া হয়। কিন্তু চায়ের সঙ্গে ডিমের সংমিশ্রণ কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে। যা আপনার স্বাস্থ্যের আরও ক্ষতি করবে।

দুধের তৈরি খাবার এবং ডিম

শিম, পনির, দুধ বা তা থেকে তৈরি যে কোনো কিছুর সঙ্গে ডিম খাওয়া এড়িয়ে চলতে হবে।এ ছাড়াও এমন আরও অনেক জিনিস রয়েছে যার সঙ্গে ডিম কখনই খাওয়া উচিত নয়। যেমন- তরমুজের সঙ্গে কখনই ডিম খাবেন না।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান