ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে করবিষয়ক টাস্কফোর্স গঠনের আহ্বান

news-image


'সম্ভাবনার ডিজিটাল বাংলাদেশ' শীর্ষক গবেষণাপত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও 
 
ডিজিটাল বাংলাদেশের ওপর করা এক সাম্প্রতিক গবেষণায় অর্থ মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয় এবং এনবিআর এর সমন্বয়ে একটি কর বিষয়ক টাস্কফোর্স গঠনের আহ্বান জানানো হয়েছে; যা দেশে দ্রুত ব্রডব্যান্ড সেবা চালু করার জন্য একটি কার্যকরী কর ব্যবস্থা স্থাপন করবে।
 
'সম্ভাবনার ডিজিটাল বাংলাদেশ' শীর্ষক এই গবেষণাটি পরিচালনা করে টেলিকম থিংকট্যাংক লার্ন এশিয়া। এতে সহযোগিতা করে টেলিনর গ্রুপ ও গ্রামীণফোন।
গত রোববার স্থানীয় একটি হোটেলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এই গবেষণা পত্রটির মোড়ক উন্মোচন করেন।
এতে  উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, গ্রামীণফোনের সিইও রাজীব শেঠি, এটুআই এর পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরি এবং লার্ন এশিয়ার সিইও রোহান সামারাজিভা।
এই গবেষণাটি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এ পর্যন্ত অর্জিত সাফল্য চিহ্নিত করণ, যে সব ক্ষেত্রে জরুরি পদক্ষেপ নেয়া প্রয়োজন তা চিহ্নিত করণ এবং সাফল্যের মানদণ্ড নির্ধারণ করেছে।
 
প্রতিবেদনে তরুণদের কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং জলবায়ু পরিবর্তন প্রভৃতি খাতে বিশেষ মনযোগ দিতে আহ্বান জানানো হয়েছে যা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোহান সামারাজিভা গবেষণা সর্ম্পকে বিস্তারিত ধারণা দেন।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, 'এই প্রতিবেদন আমাদের বাস্তবসম্মতভাবে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সাহায্য করবে।'
ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, 'ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারি এবং বেসরকারি খাতকে একসাথে কাজ করতে হবে।'
এটুআই এর পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী বলেন, 'আমাদের একটি সবাই বিজয়ী এমন একটি ইকোসিস্টেম প্রয়োজন যেখানে সরকারি এবং বেসরকারি সকল স্টেকহোল্ডার সমভাবে উপকৃত হবে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সকল স্টেকহোল্ডারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।'
 
গ্রামীণফোনের সিইও বলেন, 'সবার জন্য সুলভ ইন্টারনেট ব্যবহারের সুযোগ সৃষ্টি করাই ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মৌলিক পদক্ষেপ। সঠিক রেগুলেটরি এবং বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করা হলে আমরা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের সমর্থনে সবার জন্য ইন্টারনেট পৌছে দিতে সক্ষম হব।' বিজ্ঞপ্তি

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার