‘ডিজিটাল প্রতারণা’ করে গ্রেপ্তার আইনজীবী

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণার অভিযোগে তুষার কান্তি সরকার (৩৫) নামের এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সালাহ উদ্দিন এ তথ্য জানান।

তুষার কান্তি সরকার রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবী ও রাজবাড়ী শহরের বড়পুল এলাকার নিরাপদ সরকারের ছেলে।

জানা যায়, জেলায় তুষার কান্তি সরকারের নেতৃত্বে বিকাশ ও নগদের মাধ্যমে ডিজিটাল প্রতারণার পেছনে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। চক্রটি বিভিন্ন মানুষের নম্বরে কল করে প্রতারণার মাধ্যমে ওটিপি সংগ্রহ করে বিকাশ ও নগদের অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাৎ করে।

অতিরিক্ত পুলিশ সুপার সালাহ উদ্দিন বলেন, প্রতারণার শিকার ভুক্তভোগী কয়েকজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করা হয়। তদন্তে ওঠে আসে তুষার কান্তি সরকারের নেতৃত্বে মো. কাউসার মণ্ডল (২৩), মো. আশরাফুল ইসলাম (২৫), মো. তানভীর (১৮), সোহাগসহ (২১) একটি চক্র অন্য সদস্যদের নিয়ে বিভিন্ন লোককে কল করে নিজেদের বিকাশের কর্মী পরিচয় দিয়ে প্রতারণা করে টাকা আত্মসাত করতেন।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, সব অ্যাকাউন্টে টাকা সেন্ড মানি করা হয়েছে, তাদের সঙ্গে বহুবার কথা হয়েছে। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে ও এজেন্টের সঙ্গে কথা বলে জানা যায়, তুষার সব টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। তুষার টাকা আত্মসাতের কথা স্বীকার করাসহ তাদের কার্যক্রম সম্পর্কে জানান।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শাহনেওয়াজ রাজু, জেলা বিশেষ শাখার ডিআইওওয়ান সাইদুর রহমান ও রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান