ডিএমপিতে ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহ ছুটি বাতিলের নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে বিএনপির সমাবেশ হওয়ার কথা রয়েছে। সমাবেশ কেন্দ্র করে রাজধানীর নিরাপত্তা জোরদার করতে ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সব বিভাগের সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে।

এ বিষয়ে মৌখিকভাবে সব বিভাগের প্রধানদের নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। এ বিষয়ে ডিএমপির বিভাগগুলোকে নিজস্বভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছে। ১৭ ডিসেম্বর থেকে পুলিশ সদস্যরা ফের নিয়মিত ছুটি কাটাতে পারবেন। তবে মৃত্যু সংবাদ ও অসুস্থতাসহ পারিবারিক সংকট এই আদেশের আওতার বাইরে থাকছে।

ডিএমপি সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, বিএনপির সমাবেশ কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো হুমকি নেই। তবে সমাবেশে ঢাকার বাইরে থেকে অসংখ্য মানুষ আসবে, তখন অপরাধীরা সুযোগ নিতে পারে। এ সময় সড়ক, বাড়ি, মার্কেট, ব্যাংক ও বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করা হবে। এ জন্য ডিএমপির নিজস্ব ফোর্স, সব বিভাগের সদস্যদের কর্মস্থলে থাকতে বলা হয়েছে। পাশাপাশি পুলিশ সদর দপ্তরের মাধ্যমে বাইরে থেকেও ফোর্স আনা হবে।

এ ছাড়া আগামী ৬ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন। এই সম্মেলন ঘিরেও নিশ্চিত করতে হবে বাড়তি নিরাপত্তা। তাই ডিএমিপর ফোর্সের সংখ্যা যাতে না কমে সেজন্যই ছুটি বাতিলের নির্দেশনা এসেছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) একেএম হাফিজ আক্তার বলেন, ‘ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহ পর্যন্ত রাজনৈতিক ও জাতীয় অনুষ্ঠান রয়েছে। এ সময় নাগরিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে সাধারণ ছুটি স্থগিত করা হয়েছে। তবে জরুরি প্রয়োজনে অবশ্যই ছুটি দেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান