ডিএনসিসি এলাকায় অবৈধ বিলবোর্ড-সাইনবোর্ড সরাতে অভিযান শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড, শপসাইন, প্রজেক্ট সাইন অপসারণে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এ অভিযানে অংশ নিয়েছেন।

মঙ্গলবার সকালে গুলশান নগরভবনের সামনে থেকে অভিযান শুরু হয়।

এ সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, এই সিটিকে নিয়মের মধ্যে চলতে হবে। আমি সবাইকে অনুরোধ করেছি আগেই। আমাদের আজ অভিযান চলবে, যেখানে যেখানে অবৈধ সাইনবোর্ড-বিলবোর্ড পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, যে যত প্রভাবশালী হোক, সেটা আমাদের দেখার বিষয় নয়। ম্যাজিস্ট্রেটদের সঙ্গে নিয়ে অভিযানে এসেছি। এই শহরে অবৈধ বিলবোর্ড-সাইনবোর্ড আর থাকবে না। সে কারণে আমি নিজে দাঁড়িয়েছি। সাইনবোর্ড, বিলবোর্ড ব্যবহারে অনুমতি নিতে হবে, ট্যাক্স দিতে হবে এবং নিয়মের মধ্যে এসব ব্যবহার করতে হবে।

এ জাতীয় আরও খবর

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি