ডা. সেব্রিনা ফ্লোরার অবস্থার উন্নতি

news-image

নিজস্ব প্রতিবেদক : সিঙ্গাপুরে চিকিৎসাধীন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে বলে জানা গেছে।

এখনও তিনি ভেন্টিলেশনেই থাকলেও তার সহকর্মীরা জানান সেব্রিনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি শারীরিক নানা জটিলতা নিয়ে প্রায় এক মাস ধরে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তররের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম গণমাধ্যমকে বলেন, উনার (সেব্রিনা ফ্লোরা) হাজবেন্ডের সঙ্গে প্রতিদিনই আমার যোগাযোগ হয়। আজকেও (শুক্রবার) কথা হয়েছে। আজ যে তথ্য পেয়েছি, উনার দুটো ল্যাপারোস্কপিক সার্জারি হয়েছে। কিডনি এখন কাজ করছে। হার্টও ভালো আছে। ফুসফুসও আগের চেয়ে ভালো আছে। তবে তিনি এখনও ভেন্টিলেশন সাপোর্টে আছেন।

শারীরিক অসুস্থতা ধরা পড়লে গত জুলাই মাসে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় সেব্রিনা ফ্লোরাকে। অবস্থার উন্নতি না হওয়ায় অগাস্টের মাঝামাঝিতে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তার অবস্থা সঙ্কটাপন্ন হয়ে উঠেছিল। এখন পরিস্থিতি উন্নতির দিকে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান