ডায়াবেটিস-সহ নানা রোগে উপকারি হলুদ ও তুলসি পাতা

news-image

নিউজ ডেস্ক : মাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি। নানা রোগের সঙ্গে লড়াই করার জন্য আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার কোন বিকল্প নেই। আর এই কাজে সাহায্য করতে পারেন নানা ধরনের পানীয়। নিয়মিত আপনি যদি হলুদ ও তুলসি পাতা দিয়ে পানীয় তৈরি করে খান তবে বৃদ্ধি পাবে রোগ প্রতিরোধ ক্ষমতা।

করোনা মহামারি ছাড়াও ঋতু পরিবর্তনের এই সময়ে অনেক ধরনের রোগ-জীবাণু আমাদের আক্রমণ করতে পারে। এতে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মানুষের অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। আপনার প্রতিদিনের ডায়েটে স্বাস্থ্যকর খাবার অন্তর্ভুক্ত করার পাশাপাশি, বাইরের খাবার এড়ানো উচিত, এমনটাই পরামর্শ বিশেষজ্ঞদের।

আপনার অসুস্থতার বিরুদ্ধে লড়াই করার সবচেয়ে কার্যকর উপায় হতে পারে তুলসী এবং হলুদের মিশ্রনের পানি। এই পানীয়টি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ঠান্ডাজনিত গলার ব্যথা দূর করতে সহায়তা করে।

এই পানীয়টি তৈরি করতে যা যা দরকার

হলুদের গুঁড়া আধা চা চামচ

তুলসী পাতা- ৮-১২টি

মধু- ২-৩ টেবিল চামচ

লবঙ্গ- ৩-৪টি

দারুচিনি- ১ টুকরো।

যেভাবে তৈরি করবেন

একটি প্যান নিয়ে তাতে একগ্লাস পানি ঢালুন। এবার তাতে হলুদ গুঁড়া, তুলাসি পাতা, লবঙ্গ এবং দারুচিনি যোগ করুন। ১৫ মিনিটের জন্য ফুটতে দিন। অবশ্যই বিশুদ্ধ পানি ব্যবহার করবেন। ১৫ মিনিট পরে পানি ছেঁকে নিন এবং হালকা গরম অবস্থায় পান করুন। স্বাদ বাড়ানোর জন্য এতে মধু যোগ করতে পারেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং সর্দি-ফ্লু নিরাময়ের জন্য এটি দিনে ২-৩ বার খেতে পারেন।

এই পানীয় পানের উপকারিতা

এই পানীয় পান করে কোষ্ঠকাঠিন্য এবং লুজ মোশন সম্পর্কিত সকল সমস্যা সমাধান করা যেতে পারে। ঠান্ডা এবং গলা ব্যথা থেকে মুক্তি দেয়।

ডায়াবেটিক রোগীরা তাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এটি পান করতে পারেন। এটি আপনার শরীরকে বিষাক্ত পদার্থ থেকে মুক্তি দিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার