ডায়াবেটিস রোগীরা রোজায় সুস্থ থাকবেন যেভাবে

news-image

স্বাস্থ্য ডেস্ক।। বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই রোজা রাখা ক্ষতিকর নয়। তবে দীর্ঘসময় না খেয়ে থাকার কারণে অনেকসময় ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার পরিমাণ ঝুঁকির মুখে পড়ে যায়। সেই সঙ্গে পানিশূন্যতার ঘাটতিও দেখা দিতে পারে। এ কারণে রোজার আগে ডায়াবেটিস রোগীদের বিশেষজ্ঞর পরামর্শ নিতে বলা হয়।

ডায়াবেটিস রোগীদের ইফতারে স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। ইফতারের সময় খাবার ধীরে ধীরে খেলে বদহজমের সমস্যা কমে যায়, গ্লুকোজের মাত্রাও ঠিক থাকে। সেহরি ও ইফতারে ডায়াবেটিস রোগীদের কিছু খাবার যেমন –রুটি, ভাত, দুধ, দই, ফল ও শাকসবজি ইত্যাদি খাদ্যতালিকায় রাখা উচিত। তবে ইফতারিতে একবারে অনেক খাবার না খেয়ে অল্প অল্প করে কিছুক্ষণ পর পর খাবার খেতে হবে।

ইফতারিতে যদি মিষ্টি খাবার বেশি খাওয়া হয় তাহলে অনেক সময় ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে। এ কারণে শরবত, ফলের রস , প্যাকেট জুস বা সব ধরণের মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত। সেই সঙ্গে শরীরের পানিশূন্যতা দূর করতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা উচিত।

বিশেষজ্ঞদের মতে, সেহরি ও ইফতারে খাবার নির্বাচনের ব্যাপারে ডায়াবেটিস রোগীদের সতর্ক থাকা উচিত।যেহেতু সেহরি ও ইফতারের মধ্যে প্রায় ১৬ ঘণ্টা ব্যবধান থাকে এ কারণে মাঝরাতে না খেয়ে একদম সেহরির শেষ সময়ে খাওয়া উচিত। এতে শরীরে শর্করার মাত্রা অনেকখানি নিয়ন্ত্রণে থাকতে সাহায্য করবে। উৎস : দ্য হেলথ সাইট

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার