ডাস্টবিনে বসে ড্রেনের পানি খেয়ে ভোট চাইলেন প্রার্থী! (ভিডিও)

news-image

নির্বাচনে অংশ নেওয়া এক প্রার্থী ডাস্টবিনের নোংরায় বসে প্রচারণা চালাচ্ছেন। আবার ড্রেনের উপচে পড়া নোংরা পানিতে বসে এবং সে পানি পান করেও ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। অদ্ভুত এ প্রচারণার ঘটনা পাকিস্তানে। দেশটির আসন্ন সাধারণ নির্বাচনে আম আদমি পাকিস্তান নামে একটি দল থেকে নির্বাচনে দাঁড়িয়ে ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণা চালিয়ে রীতিমতো আলোড়ন তুলেছেন আয়াজ মেমম মোতিওয়ালা নামে ওই প্রাথী।

পাকিস্তানের করাচি শহরের নানা সমস্যা তুলে ধরতেই তিনি এ অভিনব প্রচার কার্যক্রম চালাচ্ছেন। শহরের ময়লার ভাগাড়, রাস্তাঘাটে জমে থাকা পানি ও অকার্যকর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভোটারদের কাছে তুলে ধরছেন তিনি। এছাড়া নোংরা ও ময়লার মধ্যে থেকেই ক্ষমতাসীন সরকার ও বিরোধী দলগুলোকেও আক্রমণ করছেন তিনি।

মোতিওয়ালার এসব কার্যক্রমের একটি ভিডিও এরই মধ্যে অনলাইনে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। –

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ