ডালাসে প্রবাসী বাংলাদেশিদের জমজমাট বৈশাখী মেলা

news-image
ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে প্রবাসী বাংলাদেশিরা পালন করেছে জমজমাট বৈশাখী মেলা। গত শনিবার (২০ মে) ডালাসের প্ল্যানো এমপি থিয়েটারে শহরের সবচেয়ে বড় এ বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাস (বান্ট) আয়োজিত এই মেলায় প্রায় শহস্রাধিক দর্শক অংশ নেন। প্লানো এমপিথিয়েটারের সামনে খোলা জায়গায় মনোরম পরিবেশে তৈরি করা একটি মঞ্চ। মেলায় হরেকরকম খাবার ও কাপড়ের দোকান বস্লে প্রবাসীরা দিনভর কেনাকাটাও করেন। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।
বৈশাখী মেলায় ডালাসের স্থানীয় প্রায় ৪০ জনের অধিক শিল্পী সঙ্গীত পরিবেশন করেন। শিশু-কিশোরসহ স্থানীয় শিল্পীরা অংশ নেন। স্থানীয় শিল্পীরা একক ও দলীয় নৃত্য ও গানে মুগ্ধ হয়ে ওঠেন উপস্থিত দর্শকশ্রোতা। আনন্দ শোভাযাত্রা ছিল উক্ত মেলার একটি অন্যতম মূল আকর্ষণ।বাচ্চাদের ফ্যাশন শোতে বাচ্চাদের সঙ্গে তাদের অভিভাবকরাও যোগ অংশ নেন।
উক্ত বৈশাখী মেলা সন্ধ্যা ৬টা থেকে শুরু করে চলে মধ্যরাত পর্যন্ত। মূল পরিকল্পনাকারী ও দিক নির্দেশনায় ছিলেন ব্যান্টের সভাপতি হাসমত মুবিন। মঞ্চে অতিথিদের পরিচয় করিয়ে দেন করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক শেইখ রশিদ লিমন। অনুষ্ঠান উপস্থাপনা করেন ফারহানাজ রেজা ও আরজে রাহি। বান্টের সহ-সভাপতি সাগর শামসুদ্দোহা মেলায় আগত ব্যবসায়ী ও অতিথিদের দেখাশোনা করেন।
অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশন করে প্রখ্যাত শিল্পী হায়দার হোসেন ও দিনাত জাহান মুন্নি। তাদের সুন্দর পরিবেশনা দর্শকদের মাতিয়ে রাখেন মধ্যরাত পর্যন্ত। মেলায় নাচ গান উপভোগ করে ডালাসের প্রবাসীরা আনন্দিত বলে জানিয়েছেন বান্টের নির্বাহী সদস্য রেজা রহমান।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার