ডাচ্-বাংলার টাকা ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী সোহেল গ্রেফতার, উদ্ধার আরও ৮৭ লাখ

news-image

নিজস্ব প্রতিবেদক : ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী সোহেল রানাকে (৩৩) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। শুক্রবার (১৭ মার্চ) সাভারের হেমায়েতপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে সাড়ে ৮৭ লাখ টাকা উদ্ধার করা হয়। মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেড কোম্পানির গাড়িচালক ছিলেন সোহেল।

এ নিয়ে এখন পর্যন্ত ১২ জন গ্রেফতার হলেন। আর সোয়া ১১ কোটি টাকার মধ্যে চতুর্থ দফায় এখন পর্যন্ত উদ্ধার হয়েছে সাত কোটি ৮৯ লাখ ছয় হাজার টাকা। সবশেষ সাড়ে ৮৭ লাখ টাকা উদ্ধার হয়।

শনিবার (১৮ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

আরও পড়ুন: ডাকাতরা চালের বস্তা ও বাজারের ব্যাগে নেয় দুই ট্রাংকের টাকা

তিনি বলেন, এই ঘটনার মূল পরিকল্পনাকারীদের অন্যতম সোহেল রানা। তিনি এক সময় মানি প্ল্যান্ট লিংক কোম্পানির গাড়িচালক ছিলেন। গাড়িচালক থাকার কারণে কোম্পানির টাকা আনা-নেওয়ার খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতেন তিনি। গাড়িচালক থাকার সময় লুট করা গাড়ির নকল চাবিও বানিয়েছিলেন সোহেল রানা। তার কাছ থেকে মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেড কোম্পানির একটি আইডি কার্ড উদ্ধার করা হয়।

হারুন অর রশীদ আরও বলেন, ঘটনার দিন তিন কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার হলেও কোনো গ্রেফতার ছিল না। এরপর ১১ মার্চ ২ কোটি ৫৩ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার ও ৮ জনকে গ্রেফতার করা হয়।

পরে ১৪ মার্চ ৫৮ লাখ ৭ হাজার টাকাসহ তিনজনকে গ্রেফতার করে ডিবি। সবশেষ শুক্রবার ৮৭ লাখ ৫০ হাজার টাকা, এবং ২০ লাখ টাকা মূল্যের মাইক্রোবাসসহ সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেড কোম্পানির দাবি অনুযায়ী, সোয়া ১১ কোটি টাকা লুট হয়। এর আগে গ্রেফতার আকাশ লুটের টাকা থেকে ২০ লাখ টাকায় মাইক্রোবাস কিনেন বলে ডিবিকে জানিয়েছিলেন।

গ্রেফতার আরেক মূল পরিকল্পনাকারী আকাশকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ৯ মার্চ ঘটনার দিন তিনি ২০ লাখ টাকা দিয়ে একটি নোহা মাইক্রোবাস কেনেন। পরবর্তীতে ডিবি মিরপুর জোনাল টিম রাজধানীর খিলক্ষেত থেকে উদ্ধার করে মাইক্রোবাসটি।

এর আগে ৯ মার্চ রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের টাকা ছিনতাই হয়। সশস্ত্র একটি চক্র মানি প্ল্যান্ট লিংকের গাড়ি ঘিরে ধরে টাকা ছিনতাই করে নিয়ে যায়। গাড়িটি বুথে টাকা ঢোকাতে ঢাকা থেকে সাভার ইপিজেড যাচ্ছিল।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার