‘ডাক্তার হতে না পারলেও ডাক্তারদের মন্ত্রী হয়েছি’

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক-শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের সকল হাসপাতাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ডাক্তার নার্সদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপ ভালো রাখতে হবে। রেগুলার সুপারভিশন করতে হবে। তবেই দেখবেন হাসপাতাল আন্তর্জাতিক মানের হয়ে গেছে।

শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘একসময় মেডিকেলে ভর্তির চেষ্টা করেছিলাম আমি, এমনকি ভর্তিও হয়েছিলাম, কিন্তু ডাক্তার হতে পারিনি। দীর্ঘদিন সেই আক্ষেপটা ছিল, কিন্তু এখন আর নেই। কারণ, ডাক্তার হতে না পারলেও এখন ডাক্তারদের মন্ত্রী হয়েছি।’

মন্ত্রী বলেন, ‘করোনার সময়ে আমাকে অনেকেই বলেছিল মেডিকেল স্টুডেন্টদের অটোপাশ দেওয়ার জন্য। আমি সাফ জানিয়ে দিয়েছি, না এটা হবে না। পরীক্ষা হবে, পরীক্ষার মাধ্যমেই পাশ করে আসতে হবে মেডিকেল স্টুডেন্টদের।’

চিকিৎসক-নার্স নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ‘তিন বছর আগেই আমাদের সরকারি চিকিৎসক ছিল ১৫ হাজার, বর্তমানে সেই সংখ্যা ৩৪ হাজারে এসে দাঁড়িয়েছে। যেখানে গত এক বছরেই ১০ হাজার হয়েছে। আমাদের টোটাল নার্স ছিল ১৮ হাজার, এখন আছে ৪৬ হাজার। এটিও হয়েছে গত তিন বছরে। মানুষ এ অল্প সময়ে আর কী করতে পারে।’

সভায় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. সামিউল ইসলামসহ আরও অনেকে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান