ডাকাতি মামলায় গ্রেপ্তারের পর পদ গেল আ. লীগ নেতার

news-image

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সেইসঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল শনিবার রাতে উপজেলা আওয়ামী লীগের বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার স্বাক্ষরিত অব্যাহতিপত্র দলের দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন সাংবাদিকদের দেখান।

এ নিয়ে দ্বিতীয় দফায় বহিষ্কার হলেন ছাত্রলীগের সাবেক সভাপতি জুমান। তিনি বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমের বাড়িতে ডাকাতির মামলায় গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট দেওয়া ছাড়াও বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর মামলাসহ একাধিক মামলায় অভিযুক্ত জুমান। তার কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই দলের বিশেষ সভায় সবার সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে।

গত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে ২০২১ সালের ২৩ ডিসেম্বর জুমানকে প্রথমবারের মতো দল থেকে বহিষ্কার করা হয়। পরে ২০২২ সালের ২৩ নভেম্বর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে উপজেলা আওয়ামী লীগ।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান