ডাকাতির প্রস্তুুতিকালে দেশীয় অস্ত্রসহ ১৪ জন গ্রেফতার  

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার পৌর শহরের শিমরাইলকান্দি  রেললাইন সংলগ্ন কথিত তুলা গাছতলা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র-শস্ত্র সহ ১৪ জন ডাকাতকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। শুক্রবার রাতে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় পুলিশ।
বিজ্ঞপ্তিতে আরোও জানায়, গোপন সংবাদের ভিওিতে জানতে পারে ২০/২৫ জন ডাকাত বিভিন্ন অস্ত্র-শস্ত্র নিয়া  শিমরাইলকান্দি রেললাইন সংলগ্ন কথিত তুলা গাছতলা খালি জায়গায় অবস্থান করিতেছে। পরে অভিযান পরিচালনা করে ১টি লোহার তৈরী দা, ১ টি ডেগার, ২ টি ধারালো স্টিলের ছুরি, ১ টি স্টিলের তৈরী পাইপ, ১টি স্টিলের তৈরী মাল্টি টোল প্লাস কাটারসহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় তৈরি আরোও কিছু অস্ত্র উদ্ধার করে।
এসময় অভিযানে আটকৃতরা ধৃত আসামীরা হলেন, রিয়াদুল ইসলাম প্রকাশ রিয়াদ (২২), মোঃ মামুন (২১), মোঃ আকাশ মিয়া (২০), মোঃ সাইমন (১৮),  তামাজ দেওয়ান (১৮), মোঃ সাহাবুদ্দীন (১৮),  মোঃ বিজয় মিয়া (১৮), মোঃ সজীব মিয়া (২৩), শেখ সরোয়ার আলম প্রকাশ হৃদয় (৩২), সাইফুল ইসলাম (২৭), মোঃ খায়রুল (১৮), মোঃ পিয়াস (১৯),  রিংকন মিয়া (২০), আঃ রাকিব (২৪)। আসামীদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা রুজু করা হয়।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান