ডাকসু নির্বাচন নিয়ে রাতে সাংবাদিকদের সঙ্গে বসবেন উপাচার্য

news-image

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের কাজ ত্বরান্বিত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে মতবিনিময় করবেন উপাচার্য ড. মো. আখতারুজ্জামান।

রোববার রাত ৯টায় উপাচার্যের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

গতকাল শনিবার বিকালে প্রক্টর একেএম গোলাম রাব্বানী ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আসিফ ত্বাসীন ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়নকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, ২০ জানুয়ারি রাত ৯টায় উপাচার্যের বাসভবনে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের সঙ্গে এ মতবিনিময়সভা হবে।

এ ছাড়া নির্বাচন নিয়ে পরামর্শ ও অভিজ্ঞতা বিনিময়ে আগামীকাল সোমবার ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর প্ল্যাটফর্ম পরিবেশ পরিষদের সঙ্গে বৈঠক করবেন উপাচার্য।

বেলা ১১টায় উপাচার্য কার্যালয়সংলগ্ন অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ছাত্র সংগঠনগুলোর কেন্দ্রীয় ও ঢাবি শাখার সভাপতি-সাধারণ সম্পাদককে নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ডাকসু নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত আন্তরিকতা সহকারে কাজ করছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন পক্ষের সঙ্গে আমরা দফায় দফায় আলোচনা করছি।

তিনি বলেন, ইতিমধ্যে পরিবেশ পরিষদ সচল করা হয়েছে, ১৫ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে, রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।

‘গঠনতন্ত্র সংশোধন ও পরিমার্জন এবং নির্বাচনী আচরণবিধি প্রণয়নের কাজ চলছে। আশা করছি, সবার সহযোগিতায় সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে,’ বলেন গোলাম রব্বানী। সূ্ত্র: যুগান্তর

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার