ডনবাস অঞ্চল নরকে পরিণত হয়েছে : জেলেনস্কি

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ সামরিক বাহিনীর আগ্রাসনে পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ইউক্রেনের ওই ভূখণ্ডটি মূলত একটি শিল্প এলাকা এবং বর্তমানে এই অঞ্চলকে ঘিরেই সামরিক আক্রমণ পরিচালনা করে আসছে মস্কো।

বিদ্যমান পরিস্থিতিতে পূর্ব ইউরোপের এই দেশটির জন্য লাখ লাখ কোটি মার্কিন ডলার সহায়তার অঙ্গীকার করেছে বিশ্বের ধনী দেশগুলো।

বার্তাসংস্থাটি বলছে, রাশিয়া ইউক্রেনে প্রায় তিন মাস ধরে সামরিক অভিযান চালালেও রুশ সেনারা প্রাথমিকভাবে প্রায় পুরো ইউক্রেনীয় ভূখণ্ডে হামলা পরিচালনা করে। তবে পরে সেই অবস্থান থেকে সরে এসে রাশিয়ার সামরিক বাহিনী মূল মনোযোগ দেয় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস এলাকায়। মূলত তখন থেকে এই অঞ্চলে ব্যাপক গোলাবর্ষণ করে যাচ্ছে রুশ সেনারা।

রুশ-ভাষী মানুষকে রক্ষা এবং রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীদের রক্ষার কথা বলে দোনেতস্ক ও লুহানস্ক অঞ্চল নিয়ে গঠিত ডনবাস ভূখণ্ড দখলের চেষ্টা করছে রাশিয়ার সামরিক বাহিনী। আর এতেই রুশ সেনাদের ব্যাপক গোলাবর্ষণে বিধ্বস্ত হচ্ছে ইউক্রেনের এই শিল্প এলাকা।

বৃহস্পতিবার গভীর রাতে দেওয়া ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘(ডনবাসে) দখলদাররা আরও শক্তি প্রয়োগের চেষ্টা করছে। অঞ্চলটি নরকে পরিণত হয়েছে এবং এটি মোটেই বাড়িয়ে বলা নয়।’

অবশ্য ইউক্রেনকে ফ্যাসিস্টদের হাত থেকে মুক্ত করার জন্য মস্কো তার এই আক্রমণকে একটি ‘বিশেষ সামরিক অভিযান’ বলে দাবি করে আসছে। আর এর বিপরীতে কিয়েভ ও তার পশ্চিমা মিত্রদের দাবি, এটি আসলে যুদ্ধের অজুহাত।

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান