ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছে তরুণরা

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গি উপজেলায় এবার তফসিল ঘোষণার পর থেকে ইউপি নির্বাচনে প্রার্থীতার জন্যে প্রস্তুত হতে দেখা যাচ্ছে তরুণদের। এমনকি সম্ভাব্যের তালিকায় এগিয়ে আছে এই তরুণরাই। এসকল প্রার্থীদের বয়স ২৭ থেকে ৩৩ এর মধ্যে।

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিলে রয়েছে বালিয়াডাঙ্গী উপজেলার ৮টি ইউনিয়ন। গত ১৪ অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই উপজেলা জুড়ে শুরু হয় নির্বাচনী আমেজ।

বুধবার বালিয়াডাঙ্গি নির্বাচন অফিসের সর্বশেষ তথ্যমতে উপজেলাটিতে ৮ ইউপিতে ৯ জন আগ্রহী তরুণ চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন বলে জানা গেছে। সেইসাথে তরুণদের প্রার্থী হতে উৎসাহী করছে ভোটাররা।

এদের মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলা সাবেক ছাত্রলীগের সভাপতি মমিনুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মিয়া, লাহিড়ী আঞ্চলিক শাখার সভাপতি মোাশারফ হোসেন ও ধনতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল রব্বানী।

উপজেলার চাড়োল ইউনিয়নে দেখা যায়, সেখানে মোসারফ হোসেন নামের এক তরুণ ছেলে নিজের প্রার্থী হবার বিষয়ে এলাকায় ঘোষণা দিয়েছেন। তিনি জানান, আমি চেয়ারম্যান প্রার্থী হবার কথা জানানোর পর থেকেই ব্যাপক সাড়া পেয়েছি। বিশেষ করে তরুণরা আমার সাথে মিলে এলাকার বিভিন্ন উন্নায়ন মূলক কাজে সহযোগীতা করছে। আশা করি এলাকার সকল তরুণ ও প্রবীণের সহায়তায় এবার আমি চেয়ারম্যান নির্বাচিত হবো।

মোসারফ নিজের তারুণ্যের মাধ্যমে এলাকার তরুণদের সাথে নিয়ে ইউনিয়নের উন্নায়ন ভুমিকা রাখতে পারবেন বলে বিশ্বাস করেন।

উপজেলার ধনতলা ইউনিয়নের তরুণ প্রার্থী দুলাল রব্বানীকেও দেখা যাচ্ছে দলীয় নৌকা প্রতিক পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি নিজের জনপ্রিয়তাকে পুঁজি করে এবার নির্বাচনে কাজ করতে চান। এছাড়াও বড়বাড়ি ইউপি থেকে মমিনুল ইসলাম সুমন, পলাশবাড়ী ইউনিয়ন থেকে গোলাম রব্বানীসহ বাকিরাও নিজ প্রার্থিতায় চেয়ারম্যান হতে আত্মবিশ্বাসি।

তরুণদের প্রার্থী হবার বিষয়টিকে সাধুবাদ জানিয়ে প্রবীণ রাজনীতিবীদ মনসুর জানান, এরা তারুণ্যকে কাজে লাগিয়ে তার ইউনিয়নকে আরও এগিয়ে নেবার কাজ করতে পারবে। এলাকার তরুণ উদ্যোগতা সৃষ্টি ও মেধা যাচাইয়ে বিশেষ ভূমিকা রাখতে পারবে।

তিনি বলেন, একজন তরুণ প্রতিনিধি পাওয়াটা সেই এলাকার যুব সমাজের জন্যে একটা বাড়তি পাওয়া। একজন তরুণ নতুন আইডিয়া নিয়ে কাজ করতে পারে। অন্যান্য তরুণদের চাহিদা বুঝে পরামর্শ প্রদান করতে সহায়ক হন।

ঠাকুরগাঁও জেলার প্রবীণ রাজনীতিবিদ জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশি জানান, প্রতিটি নির্বাচনেই এখন তরুণ প্রার্থী বেড়ে চলেছে। এটা ভালো দিক। বর্তমান সরকারও দেশের উন্নায়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে তরুণদের নিয়ে কাজ করতে চান। তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের নিয়ে দেশের উন্নায়নে আরও বেশি কাজ করা সম্ভব।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার