ট্রেন আটকে বিক্ষোভ, ঢাকা থেকে সারা দেশে চলাচল বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : টিকিট কালোবাজারির অভিযোগে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ট্রেন আটকে যাত্রীরা বিক্ষোভ করায় ঢাকা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নীলফামারীগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটিকে আটকে রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীসহ অন্যান্য যাত্রীরা। এ কারণে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নারায়ণগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও কোনো ট্রেন ছেড়ে যেতে পারেনি।

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা বিভাগ) খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীসহ যাত্রীরা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন। ফলে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি এখনো আটকে আছে। এ কারণে নারায়ণগঞ্জ ব্যতীত ঢাকা থেকে সারা দেশ কোনো ট্রেন যেতে পারছে না। ’

তবে সারা দেশ থেকে ঢাকায় ট্রেন আসতে পারছে বলে জানান বাংলাদেশ রেলওয়ের বিভাগের এই কর্মকর্তা।

জানতে চাইলে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক বলেন, ‘আজ সকাল থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রীরা বিক্ষোভ করছেন। এতে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। এ বিষয়ে খোঁজখবর নিতে আমাদের একটি টিম ঘটনাস্থলে রওনা দিয়েছে।’

বিক্ষোভকারীদের একজন জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য টিকিট সংগ্রহে বহু শিক্ষার্থী সকালে বিমানবন্দর স্টেশনে জড়ো হয়। কিন্তু কয়েকজনকে টিকিট দেওয়ার পর কাউন্টার থেকে বলা হয় ‘টিকেট নাই’।

অনলাইনে বা কাউন্টারে কোথাও টিকিট না পেয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে। তাদের অবরোধের কারণে কমলাপুর থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস বিমানবন্দর স্টেশনে আটকে যায়। এ সময় টিকিট কাউন্টারে ভাঙচুরও করা হয় বলে জানা গেছে।

এদিকে, রেলে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা দূর করার দাবিতে ঢাকার কমলাপুর স্টেশনে প্রায় দুই সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। চট্টগ্রামেও একই দাবিতে কয়েকজন শিক্ষার্থী আন্দোলনে বসেছেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার