ট্রেনে যাত্রীর চাপ বাড়লেও ভিড় নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে যারা নাড়ির টানে ঢাকা ছেড়েছিলেন, জীবিকার তাগিদে তারা কর্মব্যস্ত নগরে ফিরছেন। এরই মধ্যে ঈদুল আজহার ছুটি শেষে খুলেছে সরকারি-বেসরকারি অফিস।

বুধবার (১৩ জুলাই) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে সরেজমিনে দেখা যায়, মঙ্গলবারের (১২ জুলাই) তুলনায় কিছুটা বেড়েছে ঢাকায় ফেরা যাত্রীর চাপ। তবে, যাত্রীর চাপ বাড়লেও ট্রেনগুলোতে তেমন ভিড় নেই।

নাড়ির টানে ঘরেফেরা মানুষ ঈদের পরদিন থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন। ট্রেনগুলোতে প্রতিদিনই ঢাকায় ফেরার মানুষের চাপ বাড়ছে। তবে চাপ বাড়লেও তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। দেশের বিভিন্ন গন্তব্যস্থল থেকে ঢাকায় আসা ট্রেন। ফেরার পথে নির্দিষ্ট স্টেশন থেকে সময়মতো ট্রেন ছেড়েছে বলেও জানান যাত্রীরা। তবে নীলসাগরসহ দু’একটি ট্রেন কিছুটা দেরিতে এসেছে কমলাপুর রেলওয়ে স্টেশনে।

জামালপুর থেকে যমুনা এক্সপ্রেসে কমলাপুরে আসা রুবেল হোসেন জাগো নিউজকে বলেন, ঈদের ছুটি শেষে আবার ঢাকায় ফিরলাম। ট্রেনে তেমন ভিড় নেই। যাত্রীর চাপ কমই মনে হয়েছে।

যমুনা এক্সপ্রেসে ঢাকায় আসা ফাতেমা আক্তার বলেন, বাসে অনেক জ্যাম থাকে। তাই ট্রেনে আসলাম। বাড়িতে যাওয়ার সময় গাদাগাদি করে গিয়েছিলাম। আসার পথে একটু ভালোভাবে এসেছি।

আরেক যাত্রী সাগর বলেন, কাজ থাকায় ঢাকায় চলে আসলাম। ঈদ ভালোই কেটেছে। আরও ২/১ দিন থাকতে পারলে ভালো লাগতো।

অন্যদিকে, অধিকাংশ ট্রেন নির্দিষ্ট সময়ে এলেও নীলসাগরসহ দু’একটি ট্রেন কিছুটা বিলম্ব করেছে। দেড় ঘণ্টা বিলম্ব করে কমলাপুরে এসেছে সুন্দরবন এক্সপ্রেস। সুন্দরবন এক্সপ্রেসে ঢাকায় আসা সাইফুল বলেন, কোনো যাত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখিনি। ট্রেন খুলনা থেকে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ছেড়েছে। কমলাপুরে সকাল ৭টায় পৌঁছানোর কথা থাকলেও দেড় ঘণ্টা দেরিতে সকাল সাড়ে ৮ টায় ঢাকায় এসেছে।

নীলসাগর এক্সপ্রেসও একঘণ্টা দেরি করেছে কমলাপুর রেলওয়ে স্টেশনে আসতে। নীলসাগর এক যাত্রী বলেন, জরুরিকাজে ঢাকা চলে আসতে হলো। তবে ট্রেন একঘণ্টা দেরি হয়েছে আসতে।

কমলাপুর রেলস্টেশন স্টেশন মাস্টার মো. আফছার উদ্দিন বলেন, সকাল থেকে দশটা পর্যন্ত ১১টি ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছে। ট্রেনগুলোর অধিকাংশই নির্ধারিত সময়েই স্টেশনে এসেছে। নীলসাগর, সুন্দরবনসহ দুএকটি ট্রেন কিছুটা বিলম্বে এসে পৌঁছেছে। ট্রেনগুলোতে ঈদের পর দিন থেকে প্রতিদিন কিছুটা চাপ বাড়ছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার