ট্রেনের ধাক্কায় ১১ জন নিহতের ঘটনায় গেটম্যান আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ আরোহী নিহত হওয়ার ঘটনায় গেটম্যান মো. সাদ্দামকে আটক করেছে রেলওয়ে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রেলক্রসিং এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, ‘সাদ্দামকে আটক করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

উল্লেখ্য, আজ দুপুর পৌনে ২টার দিকে মিরসরাই বড়তাকিয়া রেলস্টেশনের কাছে মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ আরোহী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি, তবে তাদের বেশিরভাগই শিক্ষার্থী।

দুর্ঘটনার পর মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা খায় মাইক্রোবাসটি। এতে ঘটনাস্থলেই ১১ জন মারা যান। আহত হন পাঁচজন। হতাহতদের বাড়ি হাটহাজারীর আমানবাজার এলাকায়।

পুলিশ ও ট্রেনের যাত্রী মাহেদুল ইসলাম রবিন জানান, পর্যটন স্পট খৈয়াছড়া ঝর্ণা থেকে গোসল করে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন মাইক্রোবাসের আরোহীরা। ট্রেনটি ধাক্কা দেওয়ার পর মাইক্রোবাসটিকে প্রায় আধ কিলোমিটার ঠেলে নিয়ে যায়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান