ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর দাক্ষিণখান এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত ও অপর দুই যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাজীপুরের দাক্ষিণখান এলাকার বাসিন্দা আবুল হাসানের স্ত্রী মাহমুদা আক্তার মিতু (২৬) ও ছেলে শোয়াইব (২)। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া থানার দিনার এলাকায়। এ ঘটনায় আহত হয়েছেন- আবুল হাসান (৪০) ও তার মেয়ে লাবিবা (৬)।

রেলওয়ের কমলাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল হক জানান, বৃহস্পতিবার ভোরে শরীয়তপুরে মামার বাড়িতে যাওয়ার জন্য স্ত্রী সন্তানদের নিয়ে আবুল হাসান নিজে মাইক্রোবাসটি চালাচ্ছিলেন। পথে দাক্ষিণখান রেলক্রসিং পার হওয়ার সময় ভোর সাড়ে ৪টার দিকে মাইক্রোবাসটির পেছনের অংশে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে ১৫-২০ হাত দূরে গিয়ে রেলপথের পাশে পড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই স্ত্রী মিতু ও ছেলে শোয়াইব নিহত হন। আহত হন আবুল হাসান ও তার মেয়ে লাবিবা (৬)। হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত আবুল হাসান জানান, রেল ক্রসিংয়ের ব্যারিয়ার তোলা ছিলো বলে তিনি মাইক্রোবাসটি নিয়ে ক্রসিং পার হওয়ার চেষ্টা করেছিলেন। মাইক্রোবাসটির অর্ধেকের বেশি পার হয়ে গেলেও পেছনের অংশে ট্রেনের সঙ্গে ধাক্কা খায়।

ধীরাশ্রম রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. হেলালউদ্দিন জাগো নিউজকে জানান, ঘন কুয়াশার মধ্যে নীলসাগর এক্সপ্রেস ট্রেন মাইক্রোবাসটির পেছন দিকে ধাক্কা দেয়।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার