ট্রেনের জানালায় চোরকে ঝুলিয়ে রাখলো যাত্রীরা

news-image

অনলাইন ডেস্ক : ট্রেনের জানালা দিয়ে মোবাইল চুরির চেষ্টা করেছিল এক যুবক। ঠিক তখনই চলন্ত ট্রেনের ভেতর থেকে তার হাত ধরে ফেলে যাত্রীরা। চলন্ত ট্রেনের বাইরে ঝুলে বহুবার ক্ষমা চাইলেও তাকে ছেড়ে দেওয়া হয়নি। ট্রেনের বাইরে ঝুলে ঝুলে ওই চোর পাড়ি দিয়েছে ১০ কিলোমিটার রাস্তা। অবশেষে ট্রেন গন্তব্যে পৌঁছনোর একটু আগে তাকে ছেড়ে দেন ভেতরে থাকা যাত্রীরা।

গত বুধবার রাতে ভারতের বিহারে বেগুসরাই-খাগরিয়া রুটের একটি ট্রেনে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

জানা গেছে, ট্রেনটি বিহারের বেগুসরাই থেকে খাগরিয়া যাচ্ছিল। মাঝে সাহেবপুর কামাল স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার সময় হঠাৎ এক চোর এসে জানালার ভেতরে হাত ঢুকিয়ে মোবাইল চুরির চেষ্টা করে। সঙ্গে সঙ্গে তার হাত ধরে ফেলেন এক যাত্রী। এরপরই ট্রেনটি ছেড়ে দেয়। তখন হাত ছাড়ার অনুরোধ করলেও যাত্রীরা তার কথায় কর্ণপাত করেননি। এরপর যাত্রীরা তার অপর একটি হাত ধরে চোরকে সেভাবেই ঝুলিয়ে রাখেন।

এভাবে প্রায় ১০ কিলোমিটার পথ চলন্ত ট্রেনের বাইরে ঝুলেছিল অভিযুক্ত। পরে ট্রেনটি খাগরিয়া স্টেশনের কাছাকাছি পৌঁছালে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, তা এখনও জানা যায়নি।

বুধবার এ ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হলে বিষয়টি ব্যাপক ভাইরাল। সেখানে বিভিন্ন মন্তব্য করতে দেখা যায়। এছাড়া, ট্রেনে যাত্রীদের সুরক্ষা কোথায়, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান