ট্রিলিয়ন ডলারের বিল পাস বাইডেনের বড় বিজয়

news-image
বাংলা প্রেস, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে ব্যাপক বিরোধিতার মধ্যেও শেষ পর্যন্ত পাস হলো প্রেসিডেন্ট বাইডেনের ট্রিলিয়ন ডলারের অবকাঠামো বিল। মার্কিন প্রতিনিধি পরিষদে শুক্রবার ২২৮-২০৬ ভোটাভুটিতে বিলটি পাস হয়। এই বিল পাস হওয়ায় দেশব্যাপী ব্যাপক অবকাঠামো নির্মাণ ও পুনর্র্নিমাণকাজ করার সুযোগ পাবেন প্রেসিডেন্ট বাইডেন। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।
অবকাঠামো আইন প্রস্তাব পার্লামেন্টে পাস হওয়াটা প্রেসিডেন্ট বাইডেনের জন্য বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। এই বিল নিয়ে কংগ্রেসে তুমুল বাদানুবাদ হয়। ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির ছয় সদস্য এ আইন প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে রিপাবলিকান দলের ১৩ সদস্য নিজ দলের বিরোধিতা করে বাইডেনের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। প্রস্তাব পাস হওয়ার পর আইনটি এখন সরাসরি প্রেসিডেন্ট বাইডেনের অনুমোদন পাবে। এর পর দেশব্যাপী ব্যাপক উন্নয়নযজ্ঞ শুরু হবে।
আধুনিকায়ন করা হবে ব্রিজ, রেলপথ ও নৌপথসহ অবকাঠামো। কর্মসূচি শুরু হলে বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে আশা করা যাচ্ছে। অভিবাসন, পরিকাঠামো উন্নয়ন, জলবায়ুবান্ধব এ উদারনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে ত্রিমুখী সমস্যায় পড়তে হয়েছিল। রক্ষণশীলদের একাট্টা বিরোধিতা ছাড়াও নিজের দলের অতি উদারনৈতিক এবং মধ্যপন্থিদের চাপের মধ্যে ছিলেন প্রেসিডেন্ট বাইডেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান