ট্রাম্পের পর কোরবানির হাটে এবার বাহুবলীও

news-image

নিউজ ডেস্ক।। রাজধানীতে কোরবানির পশুর হাটগুলোতে একের পর এক বিশাল দেহী ষাঁড় নিয়ে হইচই পড়ে যাচ্ছে। হাটে ডোনাল্ড ট্রাম্প ও মাফিয়া ডনদের ভিড়ে এবার ‍যুক্ত হলো বাহুবলীও। ঢাকার রাজধানীর কমলাপুর কোরবানির হাটে ২৭ মণ ওজনের ‘বাহুবলী’ নিয়ে এসেছেন সিরাজগঞ্জের এক গরু ব্যবসায়ী। সবার নজর কাড়া এই ষাঁড়টির মূল্য হাঁকানো ১৩ লাখ টাকা।

জানা গেছে, সিরাজগঞ্জের শাহজাদপুরের ‘এফ অ্যান্ড এফ এগ্রো ফার্ম’থেকে আনা হয়েছে ষাঁড়টি। এফ অ্যান্ড এফ এগ্রো ফার্মের সত্ত্বাধিকারী ফিরোজ হাসান অনিক গণমাধ্যমকে জানান, শুধু কোরবানি ঈদে বিক্রির উদ্দেশ্যে পাঁচ বছর ধরে সন্তানের মতো করে এ ষাঁড়টি লালন-পালন করেছেন তিনি। তার খামারের সবচেয়ে বড় দুটি গরুর মধ্যে এটি একটি।

এদিকে, ষাঁড়টি দেখতে হাটে ভিড় জমাচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। তাদের অনেকেই ষাঁড়টির সঙ্গে সেলফি তুলছেন। শোনা যাচ্ছে, এখন পর্যন্ত ষাঁড়টি সাড়ে ৮ লাখ টাকা পর্যন্ত দাম বলছেন ক্রেতারা। তবে মালিক ফিরোজ হাসান অনিক ১৩ লাখ টাকা হলে ষাঁড়টি বিক্রি করবেন। উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা খুবই নিকটে। এমন সময় রাজধানীসহ সারাদেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। কোরবানি হাটে আসছে ডোনাল্ড ট্রাম্প, মাফিয়া ডন ও বাহুবলীর মত বিশাল দেহী ষাঁড়।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ