ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি বললেন বাইডেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছর যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচন। এই নির্বাচনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন অংশ নিতে যাচ্ছেন এটা অনেকটাই স্পষ্ট। এই দুই নেতা এরই মধ্যে নির্বাচনী ক্যাম্পেইন শুরু করে দিয়েছেন। একে অপরের সমালোচনা করছেন।

এরই অংশ হিসেবে জো বাইডেন আসন্ন নির্বাচনে ট্রাম্পকে নির্বাচিত করার ক্ষেত্রে ভোটারদের সতর্ক করে জানিয়েছেন, রিপাবলিক দলের প্রার্থী দেশের জন্য যেমন ঝুঁকিপূর্ণ তেমনি গণতন্ত্রের জন্য হুমকি।

মার্কিন ক্যাপিটাল হিলে হামলার তৃতীয় বার্ষিকীর ঠিক একদিন আগে স্থানীয় সময় শুক্রবার (৫ জানুয়ারি) এই মন্তব্য করলেন বাইডেন। ২০২০ সালের নির্বাচনে হেরে ক্ষমতা ধরে রাখার অংশ হিসেবে বিদ্রোহমূলক বক্তব্য দেন ট্রাম্প। এরপর তার সমর্থকরা ক্যাপিটল হিলে নজিরবিহীন হামলা চালায়।

ট্রাম্প ও তার অনুসারীদের বিপজ্জনক আখ্যা দিয়ে জো বাইডেন বলেন, গণতন্ত্র ও স্বাধীনতা ব্যালটে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ট্রাম্পের সমর্থকরা অতীত নিয়ে ব্যস্ত বর্তমান নয়। ট্রাম্প শুধু অতীতেই গণতন্ত্রের ওপর আঘাত হানেননি, ভবিষতেও তিনি একই কাজ করবেন।

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হওয়ার দৌড়ে সবার আগে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার রাস্তাটা তার জন্য ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে ট্রাম্পকে ‘অযোগ্য’ বলে ঘোষণা করে মেইন।

মেইনের শীর্ষস্থানীয় নির্বাচনী কর্মকর্তা জানিয়েছেন, ২০২১ সালের ৬ জানুয়ারি, ‘ক্যাপিটল হামলা’র পেছনে ট্রাম্পের ভূমিকার জন্যই তাকে ভোটে দাঁড়ানোর জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে। এর আগে ১৯ ডিসেম্বর একই কারণে কলোরাডো অঙ্গরাজ্যের শীর্ষ আদালত ট্রাম্পকে ভোটের লড়ার অযোগ্য বলে ঘোষণা করেছিল।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার