ট্রাকচাপায় যবিপ্রবি শিক্ষার্থীসহ নিহত ৩

news-image

নিজস্ব প্রতিবেদক : যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটিতে ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাঠি রেলক্রসিংয়ের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ফারজানা সুমি, যশোর সদর উপজেলার কমলাপুর গ্রামের জোহরা বেগম (৫৫) ও একই এলাকার বাসিন্দা ও ভ্যানচালক মাসুম হোসেন (২৮)।

এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। তারা হলেন- নিহত জোহরার স্বামী আমজাদ হোসেন ও নিহত সুমির স্বামী যবিপ্রবির একই বিষয়ের শেষ বর্ষের শিক্ষার্থী মোতাসিম বিল্লাহ। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জোহরা বেগমের স্বামী আমজাদ হোসেন বলেন, ‘ব্যাটারিচালিত ভ্যানে আমরা চুড়ামনকাটি বাজার থেকে বেলতলার দিকে যাচ্ছিলাম। চুড়ামনকাঠি রেলক্রসিংয়ের কাছে পৌঁছালে চৌগাছার দিক থেকে আসা বিএডিসির একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। ভাগ্যক্রমে আমি বেঁচে গেলেও ভ্যানচালকসহ তিনজন মারা যান।’

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার